1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাইবান্ধা সরকারি কলেজ সংসদ নির্বাচনের দাবি অধ্যক্ষ ও উপাধ্যক্ষ অবরুদ্ধ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭
  • ৭৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ ছাত্র সংসদ নির্বাচনের দাবীতে বৃহস্পতিবার গাইবান্ধা সরকারী কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে ছাত্ররা। দুপুরে ২টা থেকে ছাত্ররা অধ্যক্ষের কক্ষের ভেতরে অবস্থান নিয়ে অধ্যক্ষসহ উপাধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে। তখন থেকে সন্ধ্যা সাড়ে ৫টা এখন পর্যন্ত কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহেদুল ইসলাম ও উপাধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমানসহ বেশ কয়েকজন শিক্ষক অফিস কক্ষে অবরুদ্ধ অবস্থায় থাকেন।

ছাত্র নেতারা জানায়, ২০০২ সাল থেকে কলেজটিতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে। ছাত্ররা ২০১৬ সালের অক্টোবর থেকে নির্বাচনের দাবীতে আন্দোলনে নামে। এক পর্যায়ে ছাত্র সংসদ নির্বাচনের জন্য দিন তারিখ ঘোষণার আশ্বাস দিলেও কলেজ প্রশাসন নির্বাচনের তফশীল ঘোষণা না করায় ছাত্ররা অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে।

এদিকে কলেজের অধ্যক্ষ জাহিদুল ইসলাম বলেন, পরীক্ষার কারণে আপাততঃ নির্বাচনের তফশীল ঘোষণা করা সম্ভব নয় বলে জানান। পরে খবর পেয়ে সদর থানা থেকে পুলিশ গিয়ে ছাত্রদের সাথে আলাপ আলোচনার পর তারা অবরোধ তুলে নিয়ে অফিস কক্ষ ত্যাগ করেন।

জাসদ সমর্থিত ছাত্রলীগের কলেজ শাখা সভাপতি রাকিব হাসান সীমান্ত জানান, আগামী শনিবার থেকে কলেজে ধর্মঘট পালন করা হবে দাবি আদায় না হওয়া পর্যন্ত। জাসদ সমর্থিত ছাত্রলীগ, জাতীয় ছাত্র সমাজ ও সরকার ছাত্রলীগের একাংশ এ কর্মসূচী পালন করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!