1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

গাইবান্ধা জেলা পরিষদের ৬টি মূল্যবান গাছ অবৈধভাবে কর্তন : থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১২ মে, ২০১৭
  • ৬২ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা পরিষদের ৬টি মূল্যবান গাছ কেটে নেয়ার অভিযোগে স্থানীয় সাংবাদিক ও এনজিও কর্মকর্তাসহ দুই জনের নাম উলে¬খ করে অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। কাটা গাছগুলো স্বেচ্ছাসেবী সংগঠন গণ উন্নয়ণ কেন্দ্রের ভেতরেই রাখা হয়েছে। জেলা পরিষদের সার্ভেয়ার জহুরুল ইসলাম বাদী হয়ে বুধবার রাতে সদর থানায় ওই অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, বুধবার সকালে গাইবান্ধা-সাঘাটা সড়কের নশরৎপুরে গণ উন্নয়ণ কেন্দ্রের কার্যালয়ের সামনে থেকে প্রতিষ্ঠানটির কর্মকর্তা সাংবাদিক আফতাব হোসেন তার লোকজন দিয়ে জেলা পরিষদের ৫টি মেহগনি ও ১টি আম গাছ কেটে নেয়। এঘটনায় আফতাব হোসেন ও এনজিও কর্মী হারুন নামের দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। সদর থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি জরুরী ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রমাণিত হলে এব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জেলা পরিষদের সার্ভেয়ার জহুরুল ইসলাম বলেন, অভিযোগ প্রাপ্তির পর তিনি সরেজমিনে ঘটনাস্থল তদন্ত করতে গিয়ে দেখেন ইতোমধ্যে ৫টি গাছ কেটে ফেলা হয়েছে। অপর গাছটিও কাটার উদ্যোগ নেয়া হচ্ছে। এসময় তিনি ওই গাছটি কাটতে নিষেধ করলে গাছ কাটার কাজে নিয়োজিত ব্যক্তিরা গাছ কাটা বন্ধ না করে উপরন্ত তার সাথে খারাপ আচরণ করে। ফলে সে জরুরী ভিত্তিতে জেলা পরিষদ বরাবরে একটি প্রতিবেদন দাখিল করেন।

এব্যাপারে জেলা পরিষদের প্রকৌশলী সিদ্দিকুর রহমান বলেন, এ গাছগুলো জেলা পরিষদের। একাধিকবার গাছ কাটার উদ্যোগ নেয়া হলে এ কথাটি আফতাব হোসেনকে জানিয়ে তাকে গাছ কাটতে নিষেধ করা হয়। কিন্তু তা সত্ত্বেও নিষেধ অমান্য করে তিনি গাছগুলো কেটে ফেলেন। ফলে সার্ভেয়ার রিপোর্ট প্রাপ্তির পর তিনি বিষয়টি জেলা পরিষদ চেয়ারম্যানের গোচরে আনেন। জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা নির্বাহী অফিসার বরাবরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিলে নির্বাহী অফিসার থানায় মামলা দায়েরের নির্দেশ দেন।

এব্যাপারে অভিযুক্ত আফতাব হোসেন সুত্রে জানা গেছে, কাটা গাছ গুলো জেলা পরিষদের নয়, গণ উন্নয়ন কেন্দ্রের। সেজন্য গাছ কাটার বিষয়টি একাধিকবার জেলা পরিষদের প্রকৌশলীকে অবহিত করা হলেও তিনি প্রয়োজনীয় কোন পদক্ষেপ গ্রহণ করেননি। ফলে প্রয়োজনীয়তা দেখা দেয়ায় গাছগুলো কাটা হয়েছে। তবে তিনি ওইদিন সাঘাটা নিজ বাড়িতে অবস্থান করছিলেন বলেও উলে¬খ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!