1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
কেন্দ্রের আইন, তাই লালবাতিতে নাছোড় টিপু সুলতান মসজিদের ইমাম! - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

কেন্দ্রের আইন, তাই লালবাতিতে নাছোড় টিপু সুলতান মসজিদের ইমাম!

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭
  • ৭২ বার পড়া হয়েছে

 

 

ভিআইপিদের গাড়িতে লাল বা নীলবাতি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। ১ মে তা কার্যকর হওয়ার পরে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা গাড়ির লালবাতি খুলে ফেলেছেন। মন্ত্রী-আমলারাও গাড়ির মাথা থেকে লাল-নীলবাতি নামিয়ে ফেলছেন। ব্যতিক্রম কলকাতার টিপু সুলতান মসজিদের ইমাম নুর-উর রহমান বরকতি। লালবাতি যে তিনি ছাড়বেন না, সাফ জানিয়ে দিয়েছেন।

কী ভাবে গাড়িতে লালবাতি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন বরকতি সাহেব? বুধবার ইমাম বরকতির যুক্তি, ‘‘কেন্দ্রের আইন এখানে চলে না। রাজ্য সরকারের আইন চলে।’’ বরকতি বলেন, ‘‘আমি যে গাড়িতে লালবাতি লাগাই মুখ্যমন্ত্রী জানেন। এ নিয়ে তিনি কোনও আপত্তি করেননি।’’

তবে আদালতের নির্দেশে পরিবহণ দফতর লালবাতি প্রাপকদের যে তালিকা তৈরি করেছে, তাতে বরকতির নাম নেই। তা হলে? এ বার ইমাম সাহেবের যুক্তি— ‘‘বংশানুক্রমে আমরা গাড়িতে লালবাতি লাগাই। এটা আমাদের অধিকার!’’

কী ব্যাপার সেটা? বরকতি সাহেব বলেন, ‘‘আমার বাবা ৫০ বছর এই মসজিদের ইমাম ছিলেন। তিনি বরাবর লালবাতি ব্যবহার করেছেন। আমিও সেই প্রথা মেনে চলছি।’’ তাঁর কথায়, ‘‘টিপু সুলতান মসজিদ হেরিটেজ সম্পত্তি। ইমামের গাড়ির লালবাতিটাও হেরিটেজ। এর সঙ্গে অন্য কারও তুলনাই হয় না।’’

তাঁর গাড়ির লালবাতি নিয়ে অতীতে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল। ইমামের গাড়ি থেকে লালবাতি খুলে ফেলার নির্দেশ দিয়েছিল আদালত। তার পরেও সেই লালবাতি রয়েছেই। কেন? তিনি কি কোনও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত? বরকতি সাহেব বলেন, ‘‘আমি শাহি ইমাম। অনেক জায়গায় দ্রুত পৌঁছতে হয় আমাকে। আমার গাড়িতে লালবাতি থাকাটা তাই ভীষণ দরকার!’’

পরিবহণ দফতর কেন হাত গুটিয়ে রয়েছে? দফতরের এক কর্তা বলেন, ‘‘নির্দেশ মানার বিষয়টি পুলিশের দেখার কাজ।’’ লালবাজারও কার্যত দায় এড়াতে চেয়েছে। ডিসি (সেন্ট্রাল) অখিলেশ চতুর্বেদী জানিয়ে দিয়েছেন, ‘‘বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখব।’’সূত্র- আনন্দবাজার

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!