1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৬ মে, ২০১৭
  • ৪০ বার পড়া হয়েছে

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানকে দুই সন্ত্রাসী বাহিনীর ‘বন্দুকযুদ্ধে’ এনামুল হক এনাম (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

এনাম ওই ইউনিয়নের কালাগাজির পাড়ার নূরুল হক ভেট্টার ছেলে। পরিবারের দাবি, আটকের পর বন্দুকযুদ্ধের নামে এনামকে হত্যা করেছে পুলিশ।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, হোয়ানকের কালগাজির পাড়ার দু’সন্ত্রাসী জালাল বাহিনী ও আয়ুব আলী বাহিনীর মধ্যে গোলাগুলি খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়।

এ সময় সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে এনাম নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ সময় তিনটি বন্দুক ও ১৫টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, নিহত এনাম আইয়ুব বাহিনীর সদস্য। তার বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে।

তবে এনামের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কালাগাজির বাজার থেকে তাকে আটক করে পুলিশ।

এর কিছুক্ষণ আগে একটি মামলায় হাজিরা দিয়ে কক্সবাজার থেকে এলাকায় আসেন এনাম।

প্রতিপক্ষ জালাল বাহিনীর সদস্য আবুল কালামের ছেলে আবছার ও ছিদ্দিকের ছেলে ইসমাঈলসহ কয়েকজন মিলে এনামকে ধরে পুলিশে সোপর্দ করে।

নিহত এনামের বাবা নূরুল হক জানান, আইয়ুব আলী বাহিনীর সঙ্গে এনামের কোনো সম্পৃক্ততা নেই। এমনকি তাদের সঙ্গে যোগাযোগ পর্যন্তও নেই।

তিনি বলেন, ওই এলাকা থেকে চলে গিয়ে তারা হরিয়ারছড়ায় বসবাস করছেন। জেল থেকে বের হয়ে এনাম কিছু ব্যবসা-বাণিজ্য করে পরিবারের ভরণপোষণ করছিলেন। কিন্তু ঈর্ষান্বিত হয়ে জালাল বাহিনীর সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে পুলিশ দিয়ে তাকে হত্যা করিয়েছে। সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft