1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন

উন্নত বাংলাদেশ ও সুস্থ-সবল জনগোষ্ঠী গড়তে তামাকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে : প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩০ মে, ২০১৭
  • ৪৬ বার পড়া হয়েছে

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ ও একটি সুস্থ-সবল জনগোষ্ঠী গড়ে তুলতে তামাকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির আহবান জানিয়েছেন।
তিনি বলেন, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের প্রয়োজন একটি সুস্থ-সবল জনগোষ্ঠী। এ লক্ষ্যে দেশব্যাপী তামাকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে। তামাকজাত দ্রব্য ব্যবহার ও সৃষ্ট রোগের কারণে যে অর্থ ব্যয় হয়, তা দেশের উন্নয়নে ব্যবহারের জন্য তিনি দেশবাসীর প্রতি আহবান জানান। ’
আগামীকাল বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে শেখ হাসিনা আজ মঙ্গলবার দেয়া এক বানীতে এই আহবান জানান। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘তামাক-উন্নয়নের অন্তরায়’।
শেখ হাসিনা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বাংলাদেশকে তামাকমুক্ত করে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সক্ষম হব।
তিনি বলেন, উন্নয়নশীল বিশ্বে তামাক সেবন ও ধূমপান প্রতিনিয়ত বেড়ে চলেছে। তামাক ব্যবহারকারীদের প্রায় ৮০ ভাগেরই বাস নি¤œ ও মধ্যম আয়ের দেশগুলোতে। সরকার তামাক সেবনের ক্ষতিকর দিক তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধিসহ নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করেছে।
‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৩’ প্রণয়ন করা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, তামাকের ধোঁয়া থেকে অধূমপায়ীদের রক্ষায় সকল কর্মক্ষেত্রকে পাবলিক প্লেসের আওতায় আনা হয়েছে। এ আইনে শিশুদের নিকট তামাকজাত দ্রব্য ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে তামাকের ব্যবহার ক্রমশ কমিয়ে আনা সম্ভব। এর জন্য প্রয়োজন জনসচেতনতা। এজন্য সরকার, বেসরকারি সংগঠনসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, তামাক ও তামাকজাত দ্রব্যের ব্যবহার জনস্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে মারাত্মক হুমকি। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজকে তিলে তিলে ধ্বংসের দিকে নিয়ে যায়।
তিনি বলেন, তামাক ব্যবহারের কারণে প্রতিবছর বিশ্বে প্রায় ৬০ লাখ লোক মারা যায়। এখনই যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে ২০৩০ সাল নাগাদ এ সংখ্যা ৮০ লাখ ছাড়িয়ে যাবে। সারাবিশ্বের স্বাস্থ্যখাতের ব্যয়ের ৬ শতাংশ অর্থ তামাক ব্যবহারজনিত রোগের কারণে ব্যয় হয়।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft