1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

আলোকিত বাংলাদেশকে ১২-০ গোলে হারালো বাসস

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭
  • ৪৪ বার পড়া হয়েছে

 

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এটম গাম ডিআরইউ মিডিয়া কাপ হ্যান্ডবল টুর্নামেন্টে আজ দিনের শেষ ম্যাচে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ১২-০ গোলে আলোকিত বাংলাদেশকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে চলমান আসরে এ পর্যন্ত এটিই সর্বোচ্চ গোল ব্যবধানের জয়ী। দলের পক্ষে ৫ গোল করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন বাসসের রাশিদা আফজালুন্নেসা। এছাড়া বরুন কুমার দাস করেন ৭ গোল। আগামীকাল দিনের প্রথম ম্যাচে রেডিও টুডে’র মোকাবেলা করবে বাসস।
দিনের প্রথম ম্যাচে দ্য রিপোর্ট ২৪.কম টাইব্রেকারে ৩-২ গোলে নয়া দিগন্তকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন দ্য রিপোর্টের মাসুদ রানা। দ্বিতীয় ম্যাচে এসএটিভি ৫-৩ গোলে যমুনা টিভিকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন এসএ টিভির মাহফুজ আহমেদ। তৃতীয় ম্যাচে চ্যানেল আই ৮-১ গোলে সমকালকে হারায়। ম্যাচ সেরা হয়েছেন চ্যানেল আইয়ের পান্থ রহমান। চতুর্থ ম্যাচে আরটিভি ৩-১ গোলে দৈনিক যুগান্তরকে হারায়। ম্যাচ সেরা হয়েছেন আরটিভির রকিব মানিক। পঞ্চম ম্যাচে এটিএন বাংলা ২-০ গোলে নিউএইজকে হারায়। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের এসএম আশরাফ। পরের ম্যাচে দৈনিক ইনকিলাব ৮-০ গোলে কালের কন্ঠকে হারায়। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের অতিথি খেলোয়াড় রবিউল ইসলাম। দৈনিক ইত্তেফাক মাঠে না আসায় বাংলাদেশ প্রতিদিন ওয়াকওভার লাভ করে।
আজকের বিভিন ম্য্যাচের সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, সহকারী সাধারণ সম্পাদক খালেকুজ্জামান স্বপন, হ্যান্ডবল কোর্চে ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কিরন, দৈনিক যুগান্তরের ক্রীড়া সম্পাদক পারভেজ আলম চৌধুরী, এটিএন বাংলার নিউজ এডিটর আসিফুল কবীর আসিফ, এটিএন বাংলার চিফ রিপোর্টার সানাউল হক দোলন, ডিআরইউ সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান ও ক্রীড়া উপ-কমিটির সদস্য সচিব আমিনুল হক মল্লিক।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!