1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

আলু উৎপাদন এ বছরে ১ কোটি ১০ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে : কৃষিমন্ত্রী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ মে, ২০১৭
  • ৬৪ বার পড়া হয়েছে

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, চলতি ২০১৬-২০১৭ অর্থবছরে দেশে আলুর উৎপাদন ১ কোটি ১০ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে।
আজ সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আলু উৎপাদনে বিশ্বে বাংলাদেশ সপ্তম। গত অর্থবছরে আলু উৎপাদন হয় ৯৪ লাখ ৭৪ হাজার মেট্রিক টন।
তিনি বলেন, চলতি অর্থবছরে ১১টি জেলার ৪০টি উপজেলায় বসতবাড়িতে আলুর সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন কার্যক্রম কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মতিয়া চৌধুরী বলেন, ইতোমধ্যে ৩০টি আলুর সংরক্ষণাগার নির্মাণ করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয়ভাবে আলু সংরক্ষণের কলা-কৌশলে প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে আলু চাষীরা বসতবাড়িতে ৩ থেকে ৪ মাস আলু সংরক্ষণ করার বিষয়ে সচেতন হয়েছেন।
কৃষিমন্ত্রী বলেন, গ্রামের জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে আলুর বাণিজ্যিক ব্যবহার বৃদ্ধিসহ ক্ষুদ্র শিল্প স্থাপনে প্রণোদনামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
কৃষিমন্ত্রী এক সম্পূরক প্রশ্নের জবাবে বলেন, আম সংরক্ষণের জন্য বেসরকারি কোন উদ্যোক্তা এগিয়ে আসলে সরকারের পক্ষ থেকে সহায়তা দেয়া হবে।
এছাড়া আজ সংসদে সংসদ কার্যে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের দায়িত্বে নিয়োজিত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বাংলাদেশ সরকারের কর্মকমিশনের ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!