1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী-পুরুষদের সাথে আলোচনা সভা গাইবান্ধা হানাদার মুক্ত দিবস পালন গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারী গ্রেফতার চেনা ছকেই জাদু : বছরের শেষ ব্লকবাস্টার হতে পারে ‘অ্যাভাটার ৩’ গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১০ ডিসেম্বর

আফগানিস্তানে ধর্মীয় নেতাদের রক্তচক্ষুর মুখে পোশাক পুড়িয়ে ফেসবুকে দিয়েছেন এক গায়িকা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৬ মে, ২০১৭
  • ৩৬ বার পড়া হয়েছে

প্যারিসে গত ১৩ই মে এক কনসার্টে শরীর-রঙা আঁটসাঁট পোশাক পরে গান করেছিলেন আফগান গায়িকা এবং টিভি ব্যক্তিত্ব আরিয়ানা সাঈদ

তারপর শুরু হয়ে যায় সমালোচনা আর নিন্দা।

বিশেষ করে আফগান ধর্মীয় নেতারা তার পোশাক নিয়ে উঠেপড়ে লাগেন। তারা বলেন, আরিয়ানার পোশাক অনৈসলামিক এবং আফগান সংস্কৃতির বিরোধী।

সমালোচনার মুখে তার সেই পোশাকটি পুড়িয়ে দেন আরিয়ানা। তারপর পোড়ানোর ভিডিও ফুটেজ তার ফেসবুক পাতায় পোস্ট করেন।

তবে পোশাক পুড়িয়ে দিলেও ক্ষোভ চেপে রাখতে পারেননি এই শিল্পী।

ফেসবুকে ১৬ লাখ ফলোয়ারকে লক্ষ্য করে তিনি তার স্ট্যাটাসে লিখেছেন, “আপনারা যদি মনে করেন আফগানিস্তানের একমাত্র সমস্যা পোশাক, তাহলে আমি তা পুড়িয়ে দিচ্ছি।”

আরিয়ানা সাঈদ আফগানিস্তানে খুবই জনপ্রিয়। তিনি নিজেই গান লিখে তা গান। কাবুলে টোলো টিভিতে তিনি সঙ্গীত প্রতিভা খোঁজার একটি অনুষ্ঠানের বিচারকও।

পোশাক পোড়ানোর এই ঘটনায় সোশ্যাল মিডিয়ার মতামত বিভক্ত হয়ে পড়েছে।

তার ফেসবুকে একজন লিখেছেন, “আমরা জানি নারীর নগ্নতা ইসলামে নিষিদ্ধ, তিনি ভুল করেছিলেন।”

আরিয়ানার পক্ষ নিয়েও পোস্ট দিচ্ছেন অনেকে। “তার বরঞ্চ উচিৎ ছিলো সমালোচকদের মুখে আগুন দেওয়া,” লিখেছেন একজন।

আরিয়ানা সাঈদ লিখেছেন, “আমি বলতে চাই অন্ধকার যুগে যাদের বসবাস তাদের চাপে আমি এ কাজ করিনি, আমি শুধু আমাদের সমাজের প্রধান ইস্যুগুলোতে মানুষের সচেতনতা বাড়াতে চেয়েছি।”সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft