1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

আফগানিস্তানে অতিরিক্ত সৈন্য পাঠানোর সিদ্ধান্ত হয়নি : মার্কিন কর্মকর্তা

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ মে, ২০১৭
  • ৪৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে অতিরিক্ত সেনা পাঠানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি। সিনিয়র এক মার্কিন কর্মকর্তা শুক্রবার গনমাধ্যমকে একথা জানান।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার হোয়াইট হাউসে ট্রাম্পের আসন্ন মধ্যপ্রাচ্য ও ইউরোপ ভ্রমণ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘প্রেসিডেন্ট আমাদের সহযোগীদের কাছ থেকে এসব বিষয়ে শুনতে চান।’
খবর বার্তা সংস্থা সিনহুয়ার।
নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার বলেন, চলতি মাসে অনুষ্ঠেয় ব্রাসেলস এ ন্যাটো শীর্ষ সম্মেলন ও সিসিলিতে জি-৭ গ্রুপের সভায় ট্রাম্প মিত্রদের সাথে এসব বিষয়ে আলোচনা করবেন।
এর আগে মার্কিন সংবাদ মাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়, আফগানিস্তানে অতিরিক্ত সৈন্য পাঠানো হবে কি হবে না এ বিষয়ে ট্রাম্প দ্রুতই সিদ্বান্ত নেবেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার ক্ষমতার শেষ সময়ে পরিকল্পনা করেছিলেন,আফগানিস্তানে মোতায়েনকৃত ৯ হাজার ৮শ’ মার্কিন সৈন্য সংখ্যা ২০১৫ এর শেষ নাগাদ ৫ হাজার ৫শ’ তে কমিয়ে আনবেন এবং ২০১৬ সালের শেষ নাগাদ সমস্ত সেনা প্রত্যাহার করে নেবেন।
কিন্তু আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় ওবামা প্রশাসন সেনা প্রত্যাহারের সিদ্বান্ত থেকে সরে আসে।
উল্লেখ্য, আফগানিস্তানে তালেবান এবং জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করতে বর্তমানে প্রায় ৮ হাজার ৪শ মার্কিন সৈন্য এবং ৫ হাজার ন্যাটো বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। সূত্রঃ বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!