1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পাবনায় সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব স্মরণিকা’র মোড়ক উন্মোচন - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

পাবনায় সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব স্মরণিকা’র মোড়ক উন্মোচন

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ৭২ বার পড়া হয়েছে

জেলায় ‘সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব স্মরণিকা’র-২০১৬ মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার সকালে শহরের গোপালপুর হেমসাগর লেনের সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে এ মোড়ক উন্মোচন করা হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক রেখা রানী বালো, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান, অধ্যাপক মনোয়ার হোসেন জাহেদী, পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার, মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, মনোরঞ্জন মন্ডল মনোজসহ অনেকে। বক্তারা বলেন, পাবনাবাসীর প্রাণের দাবি ছিল বাড়িটি উদ্ধারের পর সুচিত্রা সেনের স্মৃতি ধরে রাখতে তার পৈত্রিক বাড়িতে স্মৃতি সংগ্রহশালা ও ফিল্ম ইন্সটিটিউট করার। যে কাজ স্বল্প পরিসরে হলেও জেলা প্রশাসন ইতিমধ্যে বাড়িটিতে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা গড়ে তোলার কাজ শুরু করেছে। প্রশংসনীয় এই কাজটিতে আরো বেগবান করে দ্রুত সেখানে একটি ফিল্ম ইন্সটিটিউট গড়ে তোলার কাজ শুরু করতে হবে বলেও মনে করেন বক্তারা।
পরে ফিতা কেটে ‘সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব স্মরণিকা ২০১৬’-এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা। স্মরণিকায় বিভিন্ন লেখকের ৯টি লেখা ও সুচিত্রা সেনের জন্মবার্ষিকী ও চলচ্চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচির বেশকিছু ছবি স্থান পেয়েছে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft