শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

খুব শিগগির বাংলাদেশে পেপলের কার্যক্রম শুরু হচ্ছে

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ৫৯ বার পড়া হয়েছে

ঝামেলামুক্ত ইলেক্ট্রনিক মানি ট্রান্সফারের পথ সুগম করতে এবং কনজিউমারের প্রবেশ বৃদ্ধি ও দেশের ফ্রি লাঞ্চারের অর্থ সংগ্রহের জন্য বিশ্বব্যাপী অনলাইন পেমেন্ট ব্যবস্থা পেপল খুব শিগগির বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এম শফিউল আলম সাংবাদিকদের জানান, আজকের মন্ত্রিসভা বৈঠকে বাংলাদেশে পেপল সাভির্স চালুর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

তিনি বলেন, আইসিটি বিষয়ক প্রতিমন্ত্রি জুনাইদ আহমেদ পলক গত ২২ থেকে ২৪ মার্চ জামার্নীতে, ২৯ থেকে ৩১ মার্চ যুক্তরাষ্ট্রে এবং ২ থেকে ৪ এপ্রিল আর্জেন্টিনায় সফর করেন এবং এ সময় তিনি গুগল, ফেসবুক ও পেপল এর উচ্চ পদস্থ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন।

শফিউল আলম পেপল এর সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠকের ফলাফল সম্পর্কে উল্লেখ করে বলেন, পেপল খুব শিগগির বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করবে।

১৯৯৮ সালে ডিসেম্বরে পেপল চালুর পর থেকে ইতোমধ্যেই প্রায় ২০ কোটি একক ও ব্যবসায়িক পেমেন্ট ইলেক্ট্রনিকেলি ফান্ড ট্রান্সফার হয়েছে। সারাবিশ্বে প্রায় দু’শতাধিক মার্কেটে পেপল সুবিধা রয়েছে।একাউন্ট হোল্ডাররা শতাধিক মূদ্রায় তাদের বিল পেয়েছে। ৫৬টি মূদ্রায় তহবিল তুলেছে। ২৫টি মূদ্রায় একাউন্টস ব্যালেন্স স্থগিত করেছে।বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft