1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
কৃষি ঋণের মুনাফা ও দন্ড মুনাফা বাবদ ১০০ কোটি টাকার বেশি ভর্তুকি দিয়েছে সরকার : প্রতিমন্ত্রী রাঙ্গা - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

কৃষি ঋণের মুনাফা ও দন্ড মুনাফা বাবদ ১০০ কোটি টাকার বেশি ভর্তুকি দিয়েছে সরকার : প্রতিমন্ত্রী রাঙ্গা

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭
  • ৭০ বার পড়া হয়েছে

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, বর্তমান সমবায় বান্ধব সরকার কৃষি ঋণের মুনাফা ও দন্ড মুনাফা বাবদ সমবায় ব্যাংকের মাধ্যমে ১০০ কোটি টাকার বেশি অর্থ প্রদান করেছে। ১৯৯১ সালে বিএনপি সরকার ৫ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ঘোষণা দিলেও সমবায় কৃষকগণ বঞ্চিত হন বলে তিনি মন্তব্য করেন।
আজ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে সমবায় ব্যাংকটির বিভিন্ন কার্যক্রমের উপর আয়োজিত ক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এ সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব (দায়িত্বপ্রাপ্ত) আনন্দ চন্দ্র বিশ্বাস, ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, মহাব্যবস্থাপক নিতাই পদ দাস, মোঃ শাজাহান প্রমুখ।
সভায় জানানো হয়, নারায়ণগঞ্জে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন বাংলাদেশ সমবায় ব্যাংক ৯তলা বিশিষ্ট বাংলাদেশ সমবায় ব্যাংক কমপ্লেক্স নির্মাণের কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে কারিগরি প্রতিষ্ঠান এআরকে-কেটি-এফএ-জেভি কর্তৃক নির্মায়মান ভবনটির ৬০% এর বেশি কাজ সম্পন্ন হয়েছে। ভবনটি নির্মিত হলে নারায়ণগঞ্জ জেলার সমবায়ীদের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটবে।
প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধোত্তর বাংলাদেশ পুনর্গঠনে সমবায় খাতকে কাজে লাগান। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূচিত চলমান সমবায় আন্দোলনকে বেগবান করতে সমবায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সমবায়ীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে স্ব স্ব দায়িত্ব পালন করতে হবে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!