সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

এক মধ্যবিত্ত ভালোবাসার ঘর!

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭
  • ১৪৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: এক মধ্যবিত্ত ভালোবাসার ঘরে তানিম আর নিঝুমের বসবাস। এই তরুণ দম্পতিদু’জনেই চাকুরি করে। লোকাল বাসের যাত্রা পথে কেউ সিটে বসে, কেউ দাঁড়িয়ে ঝুলে ম্যাসেজ চালাচালি করে অফিসে পৌঁছে যায়। প্রতিদিনের মতই এক সাধারণ সকাল। তানিম আর নিঝুম অফিসে যায়।

তবে আজ একটি ফোন নিঝুমের সবকিছু ওলোট পালোট করে দিতে যাচ্ছে! কিডন্যাপ! যে ঘটনা তানিম আর নিঝুমের ভালোবাসার সম্পর্কে নিয়ে আসে এক নতুন সংকট। সে সংকট কি কাটিয়ে উঠতে পারবে তানিম আর নিঝুম? ভালোবাসা , সংঘাত আর ফেরা না ফেরার এক রোমাঞ্চকর গল্প নিয়ে নাটক ‘আর কি-ই বা দিতে পারি…’।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হিশাম খান সেতু। আর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারি মম এবং সাইদ বাবু। নাটকটি প্রচারিত হবে পহেলা বৈশাখ, শুক্রবার রাত ৭:৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে ।

নাটক প্রসঙ্গে নির্মাতা হিশাম খান সেতু বলেন, তরুণ নির্মাতাদের জন্য নাটকের জায়গাটা অনেক কঠিন। তারপরো প্রথম নাটক হিসেবে কলাকুশলী থেকে শুরু করে সবার ভালো একটা সাড়া পেয়েছি। নাটকটি প্রচারের পর দর্শকদের থেকেও ভালো সাড়া পাওয়ার প্রত্যাশা করছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft