1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ই-গভর্নেন্স ও ক্লিন এয়ারের জন্য বিশ্বব্যাংকের সঙ্গে ৭৪ মিলিয়ন ডলারের চুক্তি - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

ই-গভর্নেন্স ও ক্লিন এয়ারের জন্য বিশ্বব্যাংকের সঙ্গে ৭৪ মিলিয়ন ডলারের চুক্তি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ৫৯ বার পড়া হয়েছে

ই-গভর্নমেন্ট সেবা এবং ঢাকা নগরীর বাতাসের মানোন্নয়নে সরকার আজ বিশ্বব্যাংকের সঙ্গে মোট ৭৪ মিলিয়ন ডলার অতিরিক্ত অর্থায়নে দু’টি চুক্তিতে স্বাক্ষর করেছে।
এই বর্ধিত অর্থের ৩৯ মিলিয়ন ডলার ব্যয় হবে লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটিজিইজি) প্রকল্পে। যাতে সরকারের সকল মন্ত্রণালয় এবং সংস্থাগুলো তাদের সিস্টেম ও সেবার জন্য টেকনোলজি বিনিময়ের পর্যাপ্ত সুযোগ পায় সে জন্য ই-গভর্নমেন্ট অবকাঠামো ও সেবার উন্নয়নে এই অর্থ ব্যয় করা হবে।
অপর ৩৫ মিলিয়ন ডলার ব্যয় হবে ক্লিন এয়ার অ্যান্ড সাসটেইনেবল প্রজেক্টে (এসএএসপি)। ঢাকার পরিবেশগত অবস্থা, পরিবহন ও ট্রাফিক সমস্যা সমাধান এবং ঢাকার বাতাসের মানোন্নয়নে এই প্রকল্প নেয়া হয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগে আজ বাংলাদেশে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজেশ্বরী পরালকার এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মাহমুদা বেগম চুক্তিতে স্বাক্ষর করেন।
বিশ্বব্যাংক জানায়, শহর এলাকার দূষিত বাতাস স্বাস্থ্যের জন্য মারাত্মক, জীবন ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। বায়ু দূষণ ২০ শতাংশ হ্রাস পেলে বছরে ১ হাজার ২ মানুষের প্রাণ বাঁচবে। কয়েক কোটি লোক বায়ু দূষণজনিত রোগ থেকে রেহাই পাবে।
বাড়তি অর্থায়নে আরো ৫টি এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন প্রতিষ্ঠা করা হবে।
এই বাড়তি অর্থায়নে শিল্পখাত থেকে বায়ু-দূষণ রোধ এবং উন্নত মনিটরিংয়ের জন্য সকল বিভাগীয় অফিসে মোবাইল এয়ার কোয়ালিটি ল্যাব প্রতিষ্ঠা করা হবে।
এই ঋণ নিম্ন সুদে ৩৮ বছর মেয়াদী এবং সার্ভিস চার্জ শূন্য দশমিক ৭৫ শতাংশ।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!