শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

অভিনেতা বিনোদ খান্না আর নেই

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭
  • ৬৩ বার পড়া হয়েছে

বলিউডের জনপ্রিয় অভিনেতা বিনোদ খান্না আর নেই। ক্যান্সারের সঙ্গে লড়াই করে আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

বরেণ্য এই অভিনেতাকে সর্বশেষ ২০১৫ সালে শাহরুখ খানের ‘দিলওয়ালে’ ছবিতে অভিনয় করেছিলেন। ।

বিনোদ খান্না ক্যানসারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হওয়ার আগ পর্যন্ত অভিনয় করে গেছেন। তাঁর শেষ কয়েকটি গুরুত্বপূর্ণ ছবির মধ্যে রয়েছে ‘দাবাং’, ‘প্লেয়ার’, ‘দাবাং টু’ ও ‘দিলওয়ালে’-এর মতো সিনেমাগুলো। ‘মেরে আপনে’, ‘অমর আকবর অ্যান্থনি’, ‘কুরবানি’, ‘ইনকার’, ‘হাত কি সাফাই’ তাঁর অভিনয়জীবনের উল্লেখযোগ্য কিছু ছবি।

এ বলিউড তারকার দুই ছেলে অক্ষয় খান্না ও রাহুল খান্নাও অভিনয়ের জগতে প্রতিষ্ঠিত। মৃত্যুর সময় তাঁর চার সন্তান ও স্ত্রী কবিতা খান্না অভিনেতার পাশেই ছিলেন। বিনোদ খান্নার অন্য দুই সন্তানের নাম সাক্ষী ও শ্রদ্ধা। অভিনেতা বিনোদ খান্না ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুরের লোকসভার সদস্য ছিলেন। এপ্রিলের প্রথম সপ্তাহে এ অভিনেতাকে গুরুতর অবস্থায় মুম্বাইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। তবে কয়েক দিন পরই চিকিৎসকেরা তাঁকে শঙ্কামুক্ত ঘোষণা করেন। বিনোদ খান্নার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বলিউড তারকারা বিভিন্ন মাধ্যমে নিজেদের শোক প্রকাশ করতে শুরু করেন। হিন্দুস্তান টাইমস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft