1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

১৪ বছরের আগে সন্তানদের মোবাইল ফোন দেননি বিল গেটস

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

আপনি হয়তো কল্পনা করতে পারেন বিল গেটস এর মতো প্রযুক্তিবিদের সন্তানরা অনেক গ্যাজেট ব্যবহার করে থাকে। কিন্তু বাস্তবতা হল গেটস তার তিন সন্তানকে ১৪ বছর বয়সের আগ পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার করতে দেননি। সম্প্রতি দ্য মিরর এ দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান।

বয়ঃসন্ধির সময় বাচ্চারা মোবাইল ফোনের জন্য তাদের কাছে জিদ করত। কিন্তু তিনি এবং স্ত্রী মেলিন্ডা ১৪ বছর বয়সের আগ পর্যন্ত তাদের অভিযোগে আমলে নেননি। এছাড়াও তিনি এবং ম্যালিন্ডা দুজনেই সন্তানদের ‘স্ক্রিনটাইম’ সীমিত করে দিয়েছিলেন। আর এতে করে তারা যথেষ্ট পরিমাণ ঘুমাতে পারতো।

যদিও অন্যরা অনেক কম বয়সে এসব গ্যাজেট ব্যবহার করতে পারছে বলে সন্তানরা অভিযোগ করত। গেটস আরও বলেন, আপনি সবসময়ই এসব গেজেটের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চাইবেন, যেমন: হোমওয়ার্ক করা বা বন্ধুদের সাথে যোগাযোগ রাখা। এবং অবশ্যই এটাও খেয়াল রাখা উচিত হবে যেন তা অতিরিক্ত হয়ে না যায়।

বিল গেটস এর সাথে অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের ব্যবসায়িক প্রতিদ্বন্ধীতা থাকলেও এই একটি বিষয়ে মিল ছিল। আইপ্যাড বাজারে আসার পর বাচ্চারা এটা পছন্দ করেছে কি না এমন প্রশ্নের উত্তরে স্টিভ জবস বলেছিলেন, ওরা এই ডিভাইস ব্যবহার করছে না, বাড়িতে বাচ্চারা কতটুকু প্রযুক্তি ব্যবহার করবে আমরা তার নির্ধারণ করে দিয়েছি।’

সূত্র: ম্যাশেবল, দ্য মিরর

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!