1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

সোনু মাথা কামাতে বলা কাদরিকে ‘হত্যার হুমকি’

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগমকে ‘মাথা ন্যাড়া করে গলায় জুতোর মালা পরানোর’ চ্যালেঞ্জ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের যে মুসলমান নেতা, সেই পীরকে আজ হত্যার হুমকি দেওয়া হয়েছে।

 

পুলিশের কাছে ই-মেল পাঠিয়ে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন ওই পীর, সৈয়দ শাহ আতিফ আলি আল-কাদরি।

মাইকে আজানের শব্দে বিরক্তি প্রকাশ করে গায়ক সোনু নিগম যে বিতর্কিত টুইট করেছিলেন কয়েকদিন আগে, তারপরে মি. আল কাদরি বলেছিলেন – ‘সোনু নিগমকে যে মাথা ন্যাড়া করিয়ে গলায় ছেঁড়া জুতোর মালা পরিয়ে সারা দেশের সব নাগরিকের বাড়িতে ঘোরাতে পারবে, তাকে তিনি দশ লাখ টাকা পুরষ্কার দেবেন।’

 

ওই ঘোষণার পরে  নিগম নিজেই মাথা ন্যাড়া করে বলেছিলেন, পীর সাহেব যেন ইনামের টাকাটা তৈরী রাখেন।

তবে তখন আল কাদরি জানিয়েছিলেন, তিনটি শর্ত পূরণ না করলে ঘোষিত দশ লাখ টাকার পুরষ্কার তিনি দেবেন না।

 

কাদরি বলছিলেন, “আজ দুপুরে আমি শ্বশুরবাড়িতে থাকাকালীন একটা এস এম এস আসে। সোনু নিগমের বিরুদ্ধে আমি কেন কথা বলেছি, সেই প্রশ্ন তুলে পরিবার সহ আমাকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।”

 

“এস এম এসটা আসার পরেই আমি ওই নম্বরে ফোন করি। প্রথমে কেউ ধরে নি, তারপর যতবারই চেষ্টা করেছি ফোন করতে ততবারই নট রিচেবল জানিয়েছে। কমিশনারের কাছে ইমেল করেছি ঘটনাটা জানিয়ে।”

পুলিশের কাছে যে লিখিত অভিযোগ জানিয়েছেন  আল কাদরি, তার সঙ্গেই জমা দিয়েছেন হুমকি এস এম এসটিও।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!