1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

সুন্দরগঞ্জের সন্ত্রাসী জনপদ নামে পরিচিত কলঙ্ক মুছে দিতে চাই – গোলাম মোস্তফা আহমেদ এমপি

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭
  • ৬৬ বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ এখন সারাদেশে সন্ত্রাসী জনপদ নামে পরিচিত। এই কলঙ্ক মুছে দিতে চাই। প্রমান করতে চাই সুন্দরগঞ্জবাসি সত্যিই সুন্দর। এজন্য সকল নাগরিকে সেবা করতে চাই। সুন্দরগঞ্জকে মডেল উপজেলা গড়ে তুলতে চাই। আজ ২৬ এপ্রিল বুধবার দুপুরে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ এমপি জামালহাট বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত বাংলা নববর্ষ বরণের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতি জাহিদুল ইসলাম জাবেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নদী বাঁচাও, দেশ বাঁচাও আন্দোলনের নেতা ছাদেকুল ইসলাম দুলাল, প্রধান শিক্ষক পরেশ চন্দ্র মন্ডল, সহকারি শিক্ষক আব্দুল খালেক ও হাফিজুর রহমান হাফিজ প্রমূখ।

এমপি আরও বলেন আমি জনতার প্রতিনিধি। জনতার কাতারে দাঁড়াতে চাই। মেয়েদের বাল্য বিয়ে না দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন পড়াশুনায় গভীর মনযোগী হতে হবে। নারীরা আজ গৃহবধূই নয়। তারা রাষ্ট্র পরিচালনা করছে। আগামী দিনের কান্ডারি হিসাবে শিক্ষার্থীদের উপযুক্ত করে গড়ে তোলার আহ্বান জানান এমপি।

শেষে বিদ্যালয়ের সহকারি শিক্ষক রেজিয়া পারভীনের সঞ্চালনায় শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এমপি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!