1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

সন্ত্রাস বিরোধী আইনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন জঙ্গি রাজীব গান্ধী

  • আপডেট হয়েছে : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ৬৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া মামলায় গ্রেফতার জঙ্গি নেতা জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল বুধবার বিকেলে গোবিন্দগঞ্জ সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এএসএম তাসকিনুল হক তার জবানবন্দি রেকর্ড করেন।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাজীব গান্ধীর বিরুদ্ধে ২০১৬ সালে গোবিন্দগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়। ওই মামলায় রাজীবকে ৩০ মার্চ পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়। বুধবার বিকেলে রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় রাজীব গান্ধী।

তিনি আরও জানান, রাজীব ২০১৫ সালের ২ জুন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পল¬ী চিকিৎসক মাহাবুবর রহমান ডিপটিকে গুলি করে হত্যা ও ২০১৫ সালের ১৯ জুলাই সাঘাটা উপজেলার বসন্তেরপাড়া গ্রামে ফজলে রাব্বী নামে স্বাভাবিক জীবনে ফিরে আসা এক জেএমবি সদস্যকে গুলি করে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। এছাড়া জবানবন্দিতে রাজিব গান্ধী গোবিন্দগঞ্জের ব্যবসায়ি তরুণ দত্ত, মহিমাগঞ্জ বাজারের জুতা ব্যবসায়ি দেবেশ চন্দ্র প্রামানিকসহ উত্তরাঞ্চলের বিভিন্ন হত্যাকান্ডের সাথে তার সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেন।

ঢাকার গুলশান হলি আর্টিজান বেকারীতে হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন রাজীব গান্ধী। গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম রাঘবপুর ভূতমারা গ্রামের মাওলানা ওসমান গণি মন্ডলের ছেলে তিনি।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!