1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

সংবাদ বিনিময় ও গণমাধ্যম সহযোগিতা বিষয়ে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সংবাদ বিনিময় ও গণমাধ্যম সহযোগিতার ব্যাপারে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও ইতার তাস-এর মধ্যে।
বাংলদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী উভয় এমওইউ স্বাক্ষর প্রত্যক্ষ করেন। প্রথম এমওইউ স্বাক্ষর হয় রাশিয়ার টেলিযোগাযোগ ও গণযোগাযোগ মন্ত্রী নিকোলাই নিকিফোরভ এবং বাংলাদেশের তথ্য সচিব মর্তুজা আহমদের মধ্যে।
অপর এমওইউ স্বাক্ষর হয় বাসস’র প্রধান বার্তা সম্পাদক আনিসুর রহমান ও তাস’র ডেপুটি চিফ এডিটর মারাত আবুল খাতিনের মধ্যে। উভয় মন্ত্রী এবং দু’দেশের সরকারের সিনিয়র কর্মকর্তাগণ স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
রাশিয়ার গণযোগাযোগ মন্ত্রণালয়ে এই চুক্তি স্বাক্ষরকালে মস্কোয় বাংলাদেশে রাষ্ট্রদূত ড. মো. সাইফুল হকও উপস্থিত ছিলেন।
দু’দেশের গণমাধ্যমের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে প্রথম এমওইউ স্বাক্ষর হয়। আর বাসস ও তাস’র মধ্যে এমওইউ স্বাক্ষরের লক্ষ্য হচ্ছে সংবাদ বিনিময় ও দুটি জাতীয় বার্তা সংস্থার বিভিন্ন প্রফেশনাল ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতার বিভিন্ন দিক খুঁজে দেখা।
এমওইউ স্বাক্ষরের আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও রাশিয়ার তথ্যমন্ত্রী দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আলোচনা করেন এবং আশা প্রকাশ করেন যে, এই এমওইউ স্বাক্ষর দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করবে এবং দু’দেশের জনগণ পর্যায়ে একে অপরকে আরো কার্যকরভাবে জানার সুযোগ সৃষ্টি করবে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!