1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

শ্রেয়ার কনসার্ট থেকে বেরিয়ে গেলেন সাংবাদিকরা

  • আপডেট হয়েছে : শনিবার, ১ এপ্রিল, ২০১৭
  • ৬০ বার পড়া হয়েছে

ঢাকায় বলিউড গায়িকা শ্রেয়া ঘোষালের কনসার্টে আয়োজক কর্মকর্তা কর্তৃক সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারের ঘটনা ঘটেছে।

রাজধানীর আইসিসিবিতে শ্রেয়া ঘোষালের কনসার্ট আয়োজন করে অক্টোপি লিমিটেড ও এটিএন ইভেন্টস। রাত ৯টায় শ্রেয়া ঘোষাল মঞ্চে ওঠেন। কনসার্ট চলাকালীন অক্টোপি লিমিটেডের কর্মকর্তা মামুন কর্তৃক সাংবাদিকদের সাথে চরম দুর্ব্যবহারের ঘটনা ঘটে। এসময় সাংবাদিকরা কোনোরকম বিশৃঙ্খল ঘটনা না ঘটিয়ে অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যায়।

বাংলাভিশনের সাংবাদিক শাহীন সম্পদ তালুকদার কালের কণ্ঠকে জানান, তিনি সহকর্মীর হাতে নিজের প্রবেশ কার্ড জমা রেখে কনসার্ট থেকে বেরিয়ে অফিসের গুরুত্বপূর্ণ একটি কাজে যান। কাজ সেরে ফের অনুষ্ঠালস্থলে চলে আসেন। এসময় শাহীন হলের গেটে সহকর্মী জ্যাকিকে ফোন দিচ্ছিলেন যাতে তার কার্ডটা দিয়ে যায়। জ্যাকি আসার পূর্বেই অক্টোপি লিমিটেডের মামুন দুর্ব্যবহার শুরু করেন। অসম্মানজনক কথাবার্তা বলতে থাকেন।

শাহীন সম্পদ আরো বলেন, জ্যাকি কার্ড নিয়ে আসার পর দুটো কার্ড হাত থেকে নিয়ে মামুন ছিঁড়ে ফেলেন এবং দুজনকেই বেরিয়ে যেতে বলেন। এসময় তিনি ক্যামেরা ভেঙে ফেলার চেষ্টা করেন বলেও শাহীন জানান।

শাহীন অভিযোগ করেন, ওই কর্মকর্তা বারবার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন এবং পাশে থাকা চ্যানেলটোয়েন্টি ফোরের ক্যামেরায় আঘাত করেন।

এ বিষয়ে এটিএন ইভেন্টসের মিডিয়া বিভাগের প্রধান আফরিদ হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। আফরিদ হাসান বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম। আমি চেষ্টা করেছি বিষয়টি সামলানোর কিন্তু অক্টোপি কর্মকর্তার আচরণে আমি নিজেই লজ্জিত।

জানা গেছে, ঘটনার পরপরই সকল মিডিয়ার সাংবাদিক একযোগে অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে যান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!