1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শাকিব খানকে মামলার হুমকি - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

শাকিব খানকে মামলার হুমকি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭
  • ৬৪ বার পড়া হয়েছে

একটি বিতর্ক শেষ না হতেই ইতিমধ্যে আরেকটি বিতর্কে জড়িয়ে পড়েছেন বাংলা চলচ্চিত্রের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। একটি জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাতকারে পরিচালক-প্রযোজকদের ছোট করেছেন শাকিব-এমন অভিযোগ এনে তার বিরুদ্ধে উকিল নোটিস জারি করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। এমনকি নোটিসের যৌক্তিক জবাব না পেলে শাকিবের বিরুদ্ধে মানহানি মামলা করা হবে বলেও হুঁশিয়ারী দিয়েছেন সংস্থাটির মহাসচিব।খোকন ক্ষোভ জানিয়ে বলেন, ‘প্রযোজক-পরিচালকদের কারণে আজ শাকিব খান তারকা হয়েছেন। তার রুটি-রুজির ব্যবস্থা হয়েছে। আর আজ শাকিব প্রযোজক পরিচালক আর শিল্পীদের হেয় করে কথা বলেছেন। চরম অন্যায় করেছেন তিনি। উকিল নোটিসের সন্তোষজনক জবাব দিতে না পারলে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে।’

একটি জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাতকারে শাকিব বলেন, ‘এখন যেহেতু বেশি সিনেমা হচ্ছে না, তাই বেকার লোকের সংখ্যাও বেশি। পরিচালক সমিতির তালিকা দেখবেন, অনেক পরিচালক। তারা এফডিসিতে আড্ডা মারছেন কিন্তু কাজ করছেন না। প্রযোজকের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা। শিল্পীদের ক্ষেত্রেও তাই। অনেক শিল্পী নিবন্ধিত আছেন কিন্তু কাজ করছেন কতজন? আমার মনে হয় এই দেশে নাম্বার ওয়ান হওয়াটা একটা যন্ত্রণার ব্যাপার। একদিন বা দুই দিনের জন্য হলে ঠিক আছে, কিন্তু দীর্ঘদিন প্রথম স্থান ধরে রাখলে শত্রুর অভাব হয় না। ব্যাপার না, আমার নামে সুনাম-বদনাম দুই-ই চলতে হবে। ’

এর আগে নায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করে গোপন রাখা এবং সন্তান নিয়ে টিভির পর্দায় হাজির হওয়ার কারণে অপুকে মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে বিতর্কিত হন দেশসেরা নায়ক শাকিব খান। অনেক জল ঘোলা করে এখন অবশ্য তাদের সম্পর্ক স্বাভাবিক। এক সাথে থাকছেনও।

শাকিব খান বর্তমানে নতুন ছবি ‘রংবাজ’ এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার বিরুদ্ধে পাঠানো পরিচালক-প্রযোজক সমিতির উকিল নোটিসের নতুন এ বিতর্কের জল কতদূর গড়ায় সেইটা দেখার জন্যই এখন অপেক্ষা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft