1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন জমা দিয়েছেন প্রধান বিচারপতি

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ৭৬ বার পড়া হয়েছে

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে আজ বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন ২০১৬ হস্তান্তর করেছেন। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে জানান, বৈঠককালে প্রতিনিধিদল ওই প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, মামলাসমূহের দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার জন্য বিচার বিভাগের ডিজিটাইলাইজেশন খুবই গুরুত্বপূর্ণ।
সিলেটে ডিজিটাইলাইজেশন প্রচলনের অভিজ্ঞতা তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, ‘ইতোমধ্যে খুবই ইতিবাচক সাড়ার মধ্যদিয়ে ডিজিটাইলাইজেশন পদ্ধতি চালু হয়েছে।’
প্রধান বিচারপতি সাবলীল ও দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে সকল বিভাগে অথবা শাখায় ডিজিটাইলাইজেশন পদ্ধতি চালু করার জন্য রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রতিনিধিদলকে এ ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
জনগণ যাতে দ্রুত বিচার পায় সে জন্য তিনি বিচারপতিদের সততা ও নিষ্ঠার সাথে তাদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালন করার আহ্বান জানান।
প্রধান বিচারপতি ও প্রতিনিধিদলের অন্য সদস্যদেরকে প্রতিবেদন জমা দেয়ার জন্য রাষ্ট্রপতি ধন্যবাদ জানান।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন : বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেন হায়দার, বিচারপতি তারিক-উল হাকিম, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি মো. নুরুজ্জামান এবং বিচারপতি নাইমা হায়দার।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।সূএ বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!