1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

রাজনীতিতে আসছেন রজনীকান্ত?

  • আপডেট হয়েছে : শনিবার, ১ এপ্রিল, ২০১৭
  • ৬৩ বার পড়া হয়েছে

পাখির চোখ আগামী ২ এপ্রিল। কারণ ওই দিন অনুরাগীদের সঙ্গে বিশেষ মিটিং করবেন সুপারস্টার রজনীকান্ত। তারপরই তাঁর রাজনৈতিক কেরিয়ার ফের ঝালিয়ে নেয়ার সম্ভাবনা দেখা যেতে পারে। তবে এখনই তামিলনাড়ু জুড়ে বেশ কিছু পোস্টার পড়েছে। যেখানে রজনীর রাজনীতিতে যোগ দেয়ার ইঙ্গিত রয়েছে।

তামিল জনতার একটা বড় অংশের ইচ্ছে, এ মুহূর্তে রাজনীতিতে সক্রিয় ভাবে যোগদান করে তামিলনাড়ুকে বাঁচান থালাইভা। যদিও রজনীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, এখনও পর্যন্ত এটা গুজব। তাঁর মুখমাত্র জানিয়েছেন, বছরে একবার করে অনুরাগীদের সঙ্গে দেখা করেন রজনী। বিভিন্ন জেলা থেকে অনুরাগীরা চেন্নাই যান তারকার সঙ্গে দেখা করতে। এটাও সেই বার্ষিক মিটিং। তবে মিটিং শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।

এদিকে গত বৃহস্পতিবার রজনীর বিশেষ আমন্ত্রণে চেন্নাইতে পৌঁছান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডাটো শ্রী নাজিব টান রাজাক। মালয়েশিয়ায় ‘কাবালি’র শুটিংয়ের সময় রজনী প্রধানমন্ত্রীকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছিলেন। গতকাল তাঁদের মধ্যে বৈঠকও হয়। সূত্রের খবর, মালয়েশিয়া সরকার তাদের ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডার করতে চান রজনীকে।

গত ২০ বছর ধরে অনুরাগীরা রজনীকে রাজনীতিতে যোগ দেয়ার জন্য অনুরোধ করছেন। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে সাপোর্ট করলেও কখনোই সক্রিয় রাজনীতিতে যোগ দেননি তিনি। খুব সাধারণ জীবন যাপন করেছেন। অভিনয়কেই প্রথম প্রায়োরিটি দিয়েছেন রজনীকান্ত। তিনি কি সত্যিই এ বার তামিল জনগণের ডাকে রাজনীতিতে যোগ দেবেন? উত্তর সম্ভবত পাওয়া যাবে ২ এপ্রিলের পর। সূত্র: আনন্দবাজার

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!