1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

রাজধানীসহ সারাদেশে শান্তিপূর্ণভাবে নববর্ষ উদ্যাপিত : আইজিপি

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭
  • ৫৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, রাজধানী ঢাকাসহ সারাদেশে বিপুল উৎসাহ উদ্দীপনা এবং ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পহেলা বৈশাখ উদ্যাপিত হয়েছে।
তিনি আজ শনিবার সকালে রাজধানীর মিন্টুরোডস্থ পুলিশ ভবনে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে এ কথা বলেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন প্রধান অতিথি ছিলেন।
অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, কারা অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক মোঃ বেনজীর আহমেদ, সিআইডির অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, অতিরিক্ত আইজিপি মোঃ মোখলেসুর রহমান, অতিরিক্ত আইজিপি মোঃ মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়াসহ ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান ও তাঁদের সহধর্মিনীগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন।
নববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক ও তাঁর সহধর্মিনী পুনাক সভানেত্রী শামসুন্নাহার রহমান আজ এ বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
আইজিপি বলেন, পুলিশ সদস্যরা তাদের পরিবারের সাথে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালনের সুযোগ পান খুবই কম। তাদেরকে জননিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা রক্ষার গুরু দায়িত্বে নিয়োজিত থাকতে হয়।
পুলিশ সদস্য এবং তাদের পরিবারবর্গকে সাথে নিয়ে সুবিধাজনক সময়ে বর্ষবরণ অনুষ্ঠান উদ্যাপনের জন্য পুলিশ প্রধান সকল পুলিশ ইউনিটকে নির্দেশ দিয়েছেন।
অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পী মম, লুইপা এবং পুলিশ সাংস্কৃতিক দলের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!