1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

যেকোন সময় পারমাণবিক পরীক্ষা চালাতে প্রস্তুত উ. কোরিয়া

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ৪৮ বার পড়া হয়েছে

উত্তর কোরিয়া তাদের পারমাণবিক পরীক্ষা কেন্দ্র পুঙ্গি-রিতে কর্মকান্ড জোরদার করেছে এবং তারা যেকোন সময় পারমাণবিক পরীক্ষা চালানোর জন্যে প্রস্তুত। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের বরাত দিয়ে সোমবার দৈনিক দং-এ ইলবো এ খবর জানায়।
জনস হপকিনস স্কুল অব অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজের ইউএস-কোরিয়া ইনস্টিটিউট বিভাগ জানায়, পিয়ংইয়ং যেকোন সময় তাদের ষষ্ঠ পারমাণবিক পরীক্ষা চালাতে প্রস্তুত। দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় ওই পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন ছবি বিশ্লেষণ করে এ আভাস দেয়া হয়। সম্প্রতি স্যাটেলাইট থেকে এসব ছবি পাওয়া গেছে।
সূত্র জানায়, ২৫ এপ্রিল উত্তর কোরিয়ার মিলিটারি ফাউন্ডেশন ডে থেকে দক্ষিণ কোরিয়ার আগাম প্রেসিডেন্ট নির্বাচনের দিন ৯ মে’র মাঝাামাঝি কোন এক সময়ে এ পরীক্ষা চালানো হতে পারে বলে জোরালোভাবে ধারণা করা হচ্ছে।
উত্তর কোরিয়া একটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা এবং স্যাটেলাইট বহন করা একটি ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ করায় ২০১৬ সালের গোড়ার দিক থেকেই কোরীয় উপদ্বীপ নিয়ে উত্তেজনা শুরু হয়। ২০১৬ সালের সেপ্টেম্বরে পিয়ংইয়ং আরেকটি পারমাণবিক পরীক্ষা চালায়। এছাড়াও তারা এ বছর ২০টির বেশী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!