1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

মুফতি হান্নানসহ তিনজনের ফাঁসি কার্যকর

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান ও তার দুই সহযোগী
শরীফ শাহেদুল ওরফে বিপুল এবং দেলোয়ার হোসেন রিপনের ফাঁসি আজ বুধবার রাতে কার্যকর করা হয়েছে।
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বুধবার রাত ১০টার দিকে জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নান ও তার সহযোগী জঙ্গি শরীফ শাহেদুল বিপুলের ফাঁসি কার্যকর করা হয়।
কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে মুফতি হান্নানের অপর সহযোগী জঙ্গি দেলোয়ার হোসেন রিপনের ফাঁসিও সিলেট কেন্দ্রীয় কারাগারে আজ রাত ১০টা ১ মিনিটে কার্যকর করা হয়। সিলেট জেল সুপার ছগির মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকালে কাশিমপুর কারাগারে মুফতি হান্নানের স্ত্রী জাকিয়া পারভীন, কন্যা নিশি খানম ও নাজরিন খানসহ পরিবারের সদস্যরা শেষবারের মতো তার সঙ্গে দেখা করেন।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ছগির মিয়া বাসসকে জানিয়েছেন, ‘মঙ্গলবার বিশেষ বাহকের মাধ্যমে দেলোয়ার হোসেন রিপনের প্রাণভিক্ষার আবেদন নাকচের চিঠি সিলেট কারাগারে পৌঁছায়।
ফাঁসি কার্যকর করেন জল্লাদ মো. ফারুক। আরো ৯ জন জল্লাদ তাকে সহযোগিতা করেন। ফাঁসি কার্যকরের আগে রাত ৯টার দিকে সিলেট আবু তোরাব মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন তাকে তওবা পাঠ করান। এরআগে সন্ধ্যা ৭টার দিকে রিপনের পরিবারের ২৫ সদস্য শেষ সাক্ষাৎ করেন। ৮টা ২৫ মিনিটের দিকে তারা বেরিয়ে যান।
রিপনের ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে কারাগার ও নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় । সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মূসা জানিয়েছেন, কারাফটক এলাকায় পুলিশের বিশেষ নিরাপত্তা রয়েছে। এছাড়া আশেপাশে ও নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশী নিরাপত্তা বাড়ানো হয়।
সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার দায়ে ফাঁসির আদেশ হয় দেলোয়ার হোসেন রিপনের। এ মামলায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর মৃত্যুদন্ডপ্রাপ্ত তিন আসামি রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন। তাদের আবেদন গত ১৯ মার্চ সর্বোচ্চ আদালতে খারিজ হয়ে যায়। পরবর্তীতে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করা হলে তাও নাকচ হয়ে যায়।
২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালালের মাজার প্রাঙ্গণে তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। এতে ঘটনাস্থলেই নিহত হন পুলিশের এএসআই কামাল উদ্দিন। এছাড়া হাসপাতালে নেয়ার পর মারা যান পুলিশ কনস্টেবল রুবেল আহমেদ ও হাবিল মিয়া নামের আরেক ব্যক্তি। আহত হন আনোয়ার চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসকসহ অন্তত ৪০ জন।
গাজীপুর কাশিমপুরের হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বুধবার রাত রাত ৭টা ৫৭ মিনিটে কারাগারে প্রবেশ করেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। এর আগে ৭টা ৪০ মিনিটে কারাগারে প্রবেশ করেন অতিরিক্ত আইজি প্রিজন কর্নেল ইকবাল হোসেন। অন্যদিকে, সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে অ্যাম্বুলেন্স দুটি কারাগারে প্রবেশ করে।
উল্লেখ্য, মুফতি হান্নান ও তাঁর দলের জঙ্গিরা ২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালাল মাজার প্রাঙ্গণে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালিয়েছিল।
২০০৪ সালের ২১ মে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০০৭ সালের ৭ জুন হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ অপর সহযোগীদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!