শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

মুক্তির আগেই ‘বাহুবলী-২ এর টিকিট শেষ

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ৬৮ বার পড়া হয়েছে

আগামী ২৮ এপ্রিল মুক্তি পাবে ‘বাহুবলী ২’। কিন্তু এরই মধ্যে ভারতের বেশ কিছু সিনেমা হলে প্রথম সপ্তাহের সব টিকিট অগ্রিম বুক হয়ে গেছে। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালায় অগ্রিম বুকিংয়ের হার খুবই ভাল।

গত সপ্তাহেই সেন্সর বোর্ড থেকে ইউ/এ সার্টিফিকেট পেয়েছে ছবিটি। ‘বুক মাই শো’-র স্ট্যাটাস অনুযায়ী অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় প্রথম উইকেন্ডের সব টিকিট নাকি ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে।

চেন্নাইয়ের অন্যতম বৃহৎ মাল্টিপ্লেক্স ‘এসপিআই সিনেমাস’ কর্তৃপক্ষ গত ২২ এপ্রিল ‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এর প্রি-বুকিং শুরু করেছিলেন। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তাঁদের প্রথম উইকেন্ডের সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে খবর। দেশ জুড়ে প্রায় সাড়ে ছ’হাজার স্ক্রিনে মুক্তি পাবে ছবিটি। প্রভাস, রানা ডগ্গুবতী, অনুষ্কা শেট্টি, তামান্নার অভিনয় সমৃদ্ধ করেছে ছবিটিকে।

এর আগে বাহুবলী-১ সিনেমাটিও ব্যাপক ব্যবসা সফল হয়েছিল। ওই সিনেমারও প্রথম সপ্তাহের সব টিকিট মুক্তির আগেই শেষ হয়ে গিয়েছিল। সূত্র: ডিএনএ

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft