1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

মমতার সঙ্গে এরশাদ

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭
  • ৫১ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মহম্মদ এরশাদ অাজ ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে যাচ্ছেন। সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে এরশাদের সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে পশ্চিমবঙ্গের পত্রিকা।

পত্রিকাটির খবরে বলা হয়েছে, আজ রোববার চ্যাংরাবান্ধা সীমান্ত হয়ে সড়ক পথে কোচবিহারে যাবেন এরশাদ। পৈতৃক ভিটের টানেই কোচবিহারের দিনহাটায় যাচ্ছেন তিনি। সোমবার দিনহাটার পারিবারিক অনুষ্ঠানে থাকবেন তিনি। মঙ্গলবার কোচবিহার শহরের রাজবাড়ি ঘুরে দেখার কথা রয়েছে তার। মঙ্গলবার কোচবিহারে একাধিক কর্মসূচি রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের।

সেক্ষেত্রে ‘প্রোটোকল’ সংক্রান্ত কোনো জটিলতা বা ‘সময়সূচি’ নিয়ে কোনো সমস্যা না হলে এই দুই নেতা-নেত্রীর সৌজন্য সাক্ষাৎ হতে পারে। এরশাদের পারিবারিক সূত্রের বরাত দিয়ে আনন্দবাজারের খবরে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসূচির কথা জেনে ঘনিষ্ঠমহলে তার সঙ্গে সাক্ষাৎয়ের ব্যাপারে আগ্রহের কথাও জানিয়েছেন এরশাদ। বছর দেড়েক আগে মমতার জন্য এরশাদের স্বরচিত কবিতার বই, শাড়ী কলকাতায় পৌঁছে দেন এরশাদের আত্মীয় আহসান হাবিব।

আগেও তাদের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এরশাদের ভাতিজা জাকারিয়া হোসেন জানিয়েছেন, ‘এ বার কোচবিহার শহর ঘুরে দেখার সঙ্গেই ডুয়ার্সের বাড়িতেও যাবেন জ্যাঠা। মুখ্যমন্ত্রীর সঙ্গে এবার তার দেখা হতে পারে। কোচবিহারে তিনি আসবার পরেই অবশ্য ওই বিষয়টি চূড়ান্ত হবে।’ খবরের শেষে উল্লেখ করা হয়েছে, কোচবিহারের দিনহাটার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এরশাদের পৈতৃক বাড়ি। এলাকায় তিনি ‘পেয়ারাদা’ নামে পরিচিত। ১৯৪৬ সালে দিনহাটা হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করেন এরশাদ। তারপর রংপুর কলেজে পড়তে যান। দেশভাগের জন্য ঘরে ফেরা হয়নি তার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!