1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

ভালো খেলার লক্ষ্য নিয়ে ভারত গেলেন মুস্তাফিজুর

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
  • ৭৯ বার পড়া হয়েছে

প্রথম আসরের মত ভালো খেলার লক্ষ্য নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরে যোগ দিতে আজ ভারত উড়ে গেছেন বাংলাদেশ ও সানরাইজার্স হায়দারাবাদের পেসার মুস্তাফিজুর রহমান। কলকাতা হয়ে আজ রাতে মুম্বাইয়ে পৌঁছাবেন তিনি। কারণ আগামীকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে নামবে হায়দারাবাদ। ঐ ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে ফিজের।
আজ দেশ ছাড়া আগে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের বিসিবি একাডেমি ভবনে সংবাদ মাধ্যমকে মুস্তাফিজুর বলেন, ‘গত আসরে যেমন পারফরমেন্স করেছি, তার চেয়েও এবার ভাল করতে চাই। সবার কাছে দোয়া চাই, যেন ভাল পারফরমেন্স করতে পারি। আইপিএলের জন্য দেশবাসী আমার দিকে তাকিয়ে আছে। আমি চেষ্ঠা করবো তাদের প্রত্যাশা পূরণ করতে।’
বাংলাদেশের শ্রীলংকা সফরের জন্য হায়দারাবাদের হয়ে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি মুস্তাফিজ। তবে দু’টি ম্যাচই দাপটের সাথে জিতেছে হায়দারাবাদ। তাই জয় পাওয়া একাদশটি বহাল রাখতে চাইবে হায়দারাবাদ। তাই একাদশে সুযোগ পাওয়া কি মুস্তাফিজুরের জন্য কঠিন হবে? এমন প্রশ্নের উত্তরে ফিজ বলেন, ‘দলে জায়গা পাওয়া নিয়ে আমি মোটেও চিন্তিত নই। যদি সুযোগ পাই আমার সেরাটাই দলের জন্য করে দেখাবো।’
আইপিএলের গত আসরে প্রথমবারের মতো খেলতে নেমেই উজ্জ্বল পারফরমেন্স করেছিলেন মুস্তাফিজ। ১৬ ম্যাচে ২৪ দশমিক ৭৬ গড়ে নিয়েছিলেন ১৭ উইকেট। পরবর্তীতে টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ও হয়েছেন তিনি। গতবারের তুলনায় এবার আইপিএল খেলা সহজ হবে বলে মনে করেন ফিজ, ‘আগের আসরটি প্রথম ছিলো আমার জন্য। এবার তো সবই পরিচিত। তাই এবার আইপিএল খেলা আমার জন্য সহজই হবে।’সূএ বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!