1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান

বায়তুল মুকাররম মসজিদে জুমার নামাজে মুসল্লিদের ঢল : বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও ঐক্য কামনা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭
  • ৬০ বার পড়া হয়েছে

বায়তুল মুকাররম মসজিদে আজ জুমার নামাজে মুসল্লিদের ঢল নামে। জুমার নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা, ঐক্য ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশে সফররত সউদী আরবের পবিত্র মসজিদে নববীর ইমাম ও খতীব শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম।
এর আগে তিনি বায়তুল মুকাররম জাতীয় মসজিদে জুমার নামাজে ইমামতি করেন।
এদিকে আজ সকাল ১০টা থেকেই কড়া নিরাপত্তার মধ্যে মুসল্লিরা বায়তুল মুকাররম মসজিদে জুমার নামাজে অংশ নিতে ছুটে যান।
এ সময় আশ-পাশের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকে। মসজিদে স্থান সংকুলান না হওয়ায় মুসল্লীরা রাজপথে জুমার নামাজ আদায়ে শরিক হন।
বাংলাদেশে সফররত সউদী আরবের পবিত্র মসজিদে নববীর ইমাম ও খতীব শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম শুক্রবার জুমার নামাজের আগেই বায়তুল মুকাররম মসজিদে উপস্থিত হন।
এ সময় তার সাথে পবিত্র মসজিদুল হারাম ও মসজিদুন নববীর ভাইস প্রেসিডেন্ট জেনারেল শায়খ ড. মুহাম্মদ বিন নাসের আল খুজাইমসহ সফররত সৌদি প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
এছাড়া শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উচ্চপদস্থ কর্মকর্তাগণ জুমার নামাজ ও মুনাজাতে অংশ গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আমন্ত্রণে এই প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছেন।সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!