1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

বামনডাঙ্গা উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপর গাছ ভেঙ্গে পড়ায় দূর্ঘটনার আশঙ্কা

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭
  • ৯৭ বার পড়া হয়েছে

এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের ঘরের চালের উপর কাল বৈশাখীর ঝড়ে একটি গাছ ভেঙ্গে পড়ায় অফিসের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। আতঙ্ক নিয়ে অফিস করছেন কর্মকর্তা কর্মচারীগণ। এ কারণে ভয়ে চিকিৎসা নিতে আসছে না অনেকে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ১৫ এপ্রিল কাল বৈশাখী ঝড়ে স্বাস্থ্য কেন্দ্রের পাশে অবস্থানরত একটি বড় গাছ রেইনট্রি গাছ ভেঙ্গে ঘরের উপর পড়ে। এতে করে  উপ-স্বাস্থ্য কেন্দ্রের ২টি কক্ষ মারাতœকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এখন পর্যন্ত গাছটি সরানো হয়নি। যার কারণে যে কোন মহুর্তে বড় ধরণের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এ কারণে অনেক মুল্যবান কাগজপত্রাদিসহ বিভিন্ন উপকরণ নষ্ট হয়ে যাচ্ছে। ভেঙ্গে পড়া গাছটির মালিকানার দাবিদার বামনডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়। কিন্তু অনেকেই বলছেন গাছটি উপ-স্বাস্থ্য কেন্দ্র ও বালিকা বিদ্যালয়ের সীমানায় অবস্থিত। প্রায় ৪০ হতে ৫০ হাজার টাকা রেইন্ট্রি গাছটির মুল্য হতে পারে। এ অবস্থার কারণে গত ৮দিন ধরে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়ে পড়েছেন এলাকাবাসি। স্থানীয় রাজনৈতিক নেতা মজনু হিরো জানান খুব শীঘ্রই গাছটি কেটে ফেলা না হলে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। অপর দিকে বামনডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় ও উপ-স্বাস্থ্য কেন্দ্রের জায়গাটি বামনডাঙ্গা পাট ক্রয় কেন্দ্রের। তাই গাছটি কর্তনে ধু¤্রজালের সৃষ্টি হয়েছে। বামনডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান গাছটি কর্তন করার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু কাঠুরিয়া সংকটে কারণে গাছটি কাটা সম্ভব হচ্ছে না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শহিদুল্লাহ দেওয়ান জানান, বিষয়টি আমি জেনেছি। উপজেলা নির্বাহী অফিসার এস.এম. গোলাম কিবরিয়া জানান, খুব শীঘ্রই গাছটি সুরাহা করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!