1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর পরিচিত মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪

বাংলাদেশ আর্থ-সামাজিক সূচকে অভূতপূর্ব উন্নয়ন করেছে : স্পীকার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের সঠিক ও সময়োপযোগী নেতৃত্বের কারণে ৭-৮ বছরে বাংলাদেশ আর্থ-সামাজিক সূচকে অভূতপূর্ব উন্নয়ন করেছে।

মঙ্গলবার স্পিকারের সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলার সাক্ষাতকালে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকালে তারা দু’দেশের দ্বি-পাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এবারের আইপিইউ এসেম্বলির সকল ইভেন্ট বিশ্ববাসীর কাছে ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করা হয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। আইপিইউ এসেম্বলির ডিজিটাল উপস্থাপনা প্রতিনিধিদের চমৎকৃত করেছে এবং এক্ষেত্রে আমাদের সক্ষমতা প্রমাণ করতে পেরেছি।

১৩৬তম আইপিইউ সফলভাবে আয়োজনের জন্য স্পীকারকে ধন্যবাদ জানিয়ে ভারতের হাইকমিশনার বলেন, বাংলাদেশের জন্য এ ধরনের একটি সফল আয়োজন খুবই প্রশংসনীয়।

তিনি আরো বলেন, ভারতের স্পিকার, সংসদ সদস্যসহ প্রতিনিধিরা বাংলাদেশে ১৩৬তম আইপিইউ’র সার্বিক সহযোগিতা ও আতিথেয়তার প্রশংসা করেছেন এবং এদেশে তাদের অবস্থানকালীন অভিজ্ঞতা ছিল খুবই চমৎকার।

শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ আগামী নভেম্বরে ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, আইপিইউ এসেম্বলির অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ আরও সফলভাবে সিপিএ সম্মেলন আয়োজন করবে।

স্পিকার আশা প্রকাশ করে বলেন, আইপিইউ এসেম্বলির ন্যায় সিপিএ সম্মেলনেও ভারত থেকে একটি বড় প্রতিনিধি দল অংশগ্রহণ করবেন।

এতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান পারস্পরিক বন্ধুত্ব ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে শ্রীংলা আশাবাদ ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!