1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু

বল হারালেন তামিম, ভাঙলেন গাড়ির কাঁচ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ১৪৩ বার পড়া হয়েছে

তামিম যখন ছন্দে থাকেন, প্রতিপক্ষ বোলারদের কী আর কিছু করার থাকে! দর্শকদের মতো তাঁরাও হয়তো তামিমের অনুপম ব্যাটিং প্রদর্শনীতে বুঁদ হয়ে থাকেন। তামিমের ব্যাট আবার বিপদেরও কারণ হয়। প্রিমিয়ার লিগ ক্রিকেটে মোহামেডান-কলাবাগান ম্যাচে বিকেএসপির দর্শকেরা যেমন আজ এমন দুটি ঘটনা দেখল। তাঁর শটে একবার বল হারাল, আর একবার ভাঙল গাড়ির কাঁচ।
সানজিত সাহার বলে মুক্তার আলীকে ক্যাচ দেওয়ার আগে ১২৫ বলে ১৫৭ রান করেছেন বাঁহাতি এই ওপেনার। দুর্দান্ত এই ইনিংসটি তিনি সাজিয়েছেন ১৮টি চার আর ৭ ছক্কায়। পুল, হুক, ড্রাইভ—কোন শট ছিল না তাঁর ইনিংসে। ৬১ বলে পেয়েছেন ফিফটি। তামিম যতই সামনে এগিয়েছেন ততই কলবাগান বোলারদের ভোগান্তি বেড়েছে। পরের পঞ্চাশ রান করতে লেগেছে মাত্র ৪১ বল।
তবে তামিমের আক্রমণাত্মক ব্যাটিংয়ের চূড়ান্ত প্রদর্শনীটা দেখা গেছে তিন অঙ্ক ছোঁয়ার পরই। বিপদটাও হলো ঠিক এই সময়ই। সেঞ্চুরির আগে ১৩ চারের সঙ্গে যে দুটি ছক্কা মেরেছেন তার একটিতে বল হারিয়ে গিয়েছিল! সেঞ্চুরির পর চারটি চার ও পাঁচটি ছক্কায় ২৩ বলে করেছেন ৫৭ রান। ৩৯তম ওভারে আবুল হাসানের বলে লং অফ দিয়ে উড়িয়ে মারা ছক্কায় একটি টিভি চ্যানেলের গাড়ির উইন্ডশিল্ডই গেল ভেঙে!

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!