1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বলিউড গার্ল স্কোয়াডের সদস্য কারা জানেন? - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
র‌্যাবের নতুন মহাপরিচালক গাইবান্ধার কৃতি সন্তান আহসান হাবীব পলাশ গোবিবন্দগঞ্জে দু’টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বাড়িঘর লন্ডভন্ড গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ : চেয়ারম্যানের অপসারণ দাবী গাইবান্ধা জেলা পরিষদে নতুন প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের যোগদান পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ পবিত্র শবে কদর

বলিউড গার্ল স্কোয়াডের সদস্য কারা জানেন?

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

বলিউডে মেয়েদের একটা স্কোয়াড রয়েছে। না, ভয়ের কিছু নেই। এঁরা কোনো ‘সুইসাইড স্কোয়াড’ নয়; বরং এঁদের কাজ হচ্ছে একসঙ্গে খাওয়া-দাওয়া আর শপিং করা। আর এই স্কোয়াডের অন্যতম সদস্যরা হচ্ছেন কারিনা কাপুর খান, কারিশমা কাপুর, মালাইকা আরোরা ও অমৃতা আরোরা।

টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, বলিউডের ‘গার্ল স্কোয়াড’ নামে পরিচিত এই দলটি কয়েক দিন আগেই চষে বেড়িয়েছে শপিংমলগুলো। খাওয়া-দাওয়া আর শপিংয়ের ফাঁকে ভক্তদের উদ্দেশে ছবি তুলতে ভোলেননি তাঁরা। সে রকমই একটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন গ্যাংয়ের অন্যতম সদস্য কারিশমা কাপুর। আর ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন #গার্লস ডে আউট#ফান#গার্ল স্কোয়াড।

একই স্কোয়াডের সদস্য হলেও স্টাইলের দিক দিয়ে কিন্তু এঁরা একে অপরের থেকে সম্পূর্ণভাবে আলাদা। ছবিতে লোলোকে দেখা যায় একটি স্টাইলিশ ওয়ান মনোক্রোম টপ ও জিন্স পরে আছেন। অন্যদিকে বেবোর পরনে ছিল ডেনিম জ্যাকেট ও কালো প্যান্ট। অমৃতার পরনে ছিল একটি সাদা শার্ট ও জিন্স। এগুলো ছাড়াও একটি অ্যাঙ্কেল লেংথ বুট জুতার সঙ্গে গায়ে জড়ানো ছিল জ্যাকেট। অন্যদিকে, অমৃতার বোন মালাইকার পরেছিলেন অফহোয়াইট মিনি ড্রেস।

কারিনা ছাড়া এই স্কোয়াডের আর কোনো নারী সদস্যের কোনো চলচ্চিত্র এ বছর মুক্তি পাচ্ছে না। বর্তমানে কারিনা কাপুরের হাতে রয়েছে একটি চলচ্চিত্র। রিহা কাপুরের ‘ভিরে ডি ওয়েডিং’। এটি মূলত একটি নারীকেন্দ্রিক চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে কারিনাকে ছাড়াও দেখা যাবে সোনম কাপুর ও নবাগতা শিক্ষা তালসানিয়াকে। শশাঙ্ক ঘোষের পরিচালনায় চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে এ বছরের ২৯ ডিসেম্বর।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!