1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

ববি হাজ্জাজের দল এনডিএমের আত্মপ্রকাশ

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ৬১ বার পড়া হয়েছে

আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল আলোচিত ব্যবসায়ী মূসা বিন শমশেরের ছেলে ববি হাজ্জাজ প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।

সোমবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই দল ঘোষণা করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা মহানগরসহ সারা দেশের ৩২টি জেলার বিভিন্ন উপজেলায় গঠিত হওয়া এনডিএমএর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারখানেক নেতাকর্মী যোগ দেন।

বাংলাদেশি জাতীয়তাবাদ, ধর্মীয় মূল্যবোধ, স্বাধীনতার চেতনা ও জবাবদিহিমূলক গণতন্ত্র- এই চারটি মূলনীতির ওপর ভিত্তি করে যাত্রা শুরু করেছে এনডিএম।

ঘোষণাপত্রে চলমান রাজনৈতিক সংকট ও বাস্তবতায় এনডিএম প্রতিষ্ঠার যৌক্তিকতা, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রতিশ্রুতি, তারুণ্যের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে এনডিএমএর অঙ্গীকার, স্বাধীন ও নিরেপক্ষ নির্বাচন কমিশন প্রতিষ্ঠা, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার প্রস্তাবনা, স্থানীয় সরকারের ক্ষমতায়ন, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা, সামাজিক সুরক্ষা জাল নিশ্চিতসহ আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার যাত্রায় এনডিএমএর চিন্তাধারা প্রকাশ পায়।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ‘অনেক কষ্টের ফলে আজ আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন। যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজ এখানে এসেছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা।’

ববি হাজ্জাজ বলেন, ‘আমি আপনাদের মতো একজন কর্মী। আমরা সবাই দেশ ও জাতির কর্মী। আপনারা যে দায়িত্ব নেয়ার সাহস দেখিয়েছেন, তা এই জাতির জন্য খুবই প্রয়োজন। এনডিএম কোনো ব্যক্তির দলের নয়, সারা দেশ ও জাতির দল।’

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগে দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, ‘প্রতিহিংসা ও বিভেদের রাজনীতি অনেক দেখেছি। সবাইকে সম্মান দিতে হবে। কাউকে ছোট করার রাজনীতিতে এনডিএম বিশ্বাস করে না। দলে যদি গণতন্ত্র না থাকে তবে দেশকে কী দেবে? কিন্তু এনডিএম দেবে। এনডিএম’র কর্মীরা জেনে বুঝে এই দলে যোগ দিচ্ছে।’

২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে আলোচনায় আসেন ববি হাজ্জাজ। তিনি তখন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ও মুখপাত্র ছিলেন। এরশাদের নির্বাচনে যাওয়া-না যাওয়া নিয়ে যখন নাটকীয়তা তুঙ্গে তখন বারবার মিডিয়ায় এসেছেন তরুণ এই নেতা। পরে ২০১৫ সালে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আবার সামনে আসেন ববি। ঢাকা উত্তর সিটিতে মেয়র প্রার্থী হলেও পরে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। এ নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও তার ঘনিষ্ঠদের দাবি, প্রভাবশালী মহলের চাপের কারণে ববি শেষ পর্যন্ত মাঠে থাকতে পারেননি।

এরপর কিছুদিন চুপচাপ ছিলেন ববি হাজ্জাজ। তবে কিছুদিন আগে গুঞ্জন শুরু হয় রাজনৈতিক দল করতে যাচ্ছেন বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের বড় ছেলে ববি হাজ্জাজ। গুঞ্জন ছিল জাতীয় পার্টির একটি অংশ এবং অন্যান্য ছোটখাটো দলের কিছু নেতাকে নিয়ে নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু করবেন তিনি। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে গত বছরের শেষের দিকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন তিনি।

চলতি বছরের ৩ ফেব্রুয়ারি মহাসচিব পদ থেকে গোলাম মাওলাকে অব্যাহতি দিয়ে দল থেকে বহিষ্কার করেন ববি। বহিষ্কার হওয়ার কিছুদিন পরে গোলাম মাওলাও ববি হাজ্জাজসহ কেন্দ্রীয় কয়েক নেতাকে বহিষ্কার করেন।

বহিষ্কার-পাল্টা বহিষ্কারের মধ্যেও এনডিএম আলোচনার সৃষ্টি করে সংগীতশিল্পী শাফিন আহমেদ ও নাট্যশিল্পী তাজিন আহমেদকে দলে ভিড়িয়ে। গত ৩ ফেব্রুয়ারি মিডিয়া জগতের দুই তারকা ববির হাত থেকে প্রাথমিক সদস্যপদ পূরণ করেন। শাফিন আহমেদকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য ও তাজিনকে সংস্কৃতিবিষয়ক বিভাগীয় সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!