1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

ফ্রান্সের প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাক্রোন বিজয়ী

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে

ফ্রান্সের প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে রাজনৈতিক আন্দোলন ‘অ্যান মার্চের’ প্রতিষ্ঠাতা ইমানুয়েল ম্যাক্রোনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
নির্বাচনে জয়লাভের পর ম্যাক্রোন বলেন, ফ্রান্সের সকল জনগণের প্রেসিডেন্ট হতে তিনি বদ্ধপরিকর।
রোববার সন্ধ্যায় প্যারিসে তার নির্বাচনী সদরদপ্তরে তিনি বলেন, ‘আমাদের দেশের জনগণ বর্তমানে সন্ত্রাসবাদ ও অর্থনৈতিক সমস্যাসহ নানা ধরনের সমস্যার মুখে পড়ায় ফ্রান্সের নাগরিকরা ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দের মতামত জানিয়ে দিয়েছেন।’
ম্যাক্রোন আরো বলেন, ‘তারা (জনগণ) এই প্রথম দফার নির্বাচনে আমাকে বেছে নেয়ায় আমি জয়লাভ করেছি। এক্ষেত্রে আমার ওপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালনের চেষ্টা করে যাবো।’
ফ্রান্সের রাজনীতির ইতিহাসে তিনি এ নির্বাচনকে মাইলফলক হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, এ নির্বাচনে ফ্রান্সের জনগণ বিগত ৩০ বছর ধরে দেশটি শাসন করা প্রধান দুই দলের প্রার্থীদের প্রত্যাখান করেছেন। আমাকে সমর্থন দেয়ার জন্য রিপাবলিকান দলের ফ্রানকোইস ফিলোন এবং সমাজতান্ত্রিক দলের বেনোইত হামনকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি।’
গণনা করা প্রায় চার কোটি ভোটের মধ্যে ২৩.৫৪ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচনের দৌঁড়ে এগিয়ে রয়েছেন তিনি। অপরদিকে কট্টর ডানপন্থী নেতা ম্যারিন লি পেন ২২.৩৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!