1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্র“ত পলাশবাড়ী এসএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ২২ বছর পর আনুষ্ঠানিক সরকারি ঘোষণা শিগগির

  • আপডেট হয়েছে : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ১২২ বার পড়া হয়েছে

খবরবারি ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্র“ত পলাশবাড়ী এসএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ২২ বছর পর আনুষ্ঠানিক সরকারি ঘোষণা শিগগির।

নানা জল্পনা-কল্পনা ও সংশয়ের অবসান ঘটিয়ে প্রায় ২২ বছর পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্র“ত বিদ্যাপীঠটি অবশেষে সব প্র্রক্রিয়া প্রায় চুড়ান্ত পর্যায়ে। শিগগির পরবরর্তি ধাপ শেষ হলে’ই আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে পূর্ণাঙ্গ সরকারি করণ বাস্তবে রুপ নেবে।  বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় ১’শ ৬ বছর আগে বিগত ১৯১১খ্রি.।

বর্তমান প্রধান শিক্ষকসহ বিদ্যালয়টি’তে ১৭ জন শিক্ষক প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন।  তন্মধ্যে, বিগত ১৪/০১/১৯৩৭ থেকে ০১/০৯/১৯৩৮খ্রি. পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন খিজির উদ্দিন আহমেদ।

সহকারি শিক্ষক থেকে পদোন্নতি পেয়ে গত ০২/০৮/২০১২খ্রি. থেকে চলমান দায়িত্ব পালন করে চলছেন উপজেলার হিন্দু অধ্যুষিত মহদীপুর ইউনিয়নের মহদীপুর গ্রামের বাসিন্দা ওই বিদ্যালয়ের’ই ছাত্র বাবু সুশীল চন্দ্র সরকার।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এম ফজলে রাব্বি জানান, দায়িত্ব পাবার পর প্রধান শিক্ষক বাবু সুশীল সুনাম ও সফলতার সহিত স্বীয় দায়িত্ব পালন করছেন। চলমান দায়িত্ব পালনকালে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ’টির সার্বজনিন শিক্ষার উন্নতি ছাড়াও পাসেরসহ প্রায় সব শাখা-প্রশাখার প্রতিটি দিকেই আশাতীত সফলতা এসেছে। এ প্রতিনিধির সাথে বিদ্যালয়ের অতীত-বর্তমান স্মৃতিচারণের আলাপ কালে এ সময় বিদ্যালয়ের অফিস সহকারি ছাড়াও অন্যান্য সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেখ হাসিনা বিগত ১৯৯৬ সালে উত্তরাঞ্চল সফর শেষে পলাশবাড়ী এসএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শনের সময় পরিদর্শন রেজিষ্টারে তিনি স্ব-হস্তে সরকারি করণের প্রতিশ্র“তি দিয়েছিলেন।

দেশের প্রতিটি উপজেলায় ন্যূনতম একটি করে সরকারি মহাবিদ্যালয় এবং একটি করে মাধ্যমিক বিদ্যালয় নিশ্চিতকরন সংক্রান্ত মাননীয় প্রধানমন্ত্রীর নীতিগত সিদ্ধান্তের প্রেক্ষিতে ৪২টি উপজেলায় অবস্থিত প্রস্তাবিত ৪২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়/উচ্চ বিদ্যালয় জাতীয়করণে প্রস্তাবের শর্তে নির্দেশক্রমে অর্থ বিভাগের অনাপত্তি জ্ঞাপন করা হয়। বর্তমানে চলতি অর্থবছরের (২০১৬-২০১৭) বাজেট সংশোধন চূড়ান্ত করা হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ-ব্যয়-নিয়ন্ত্রন অধিশাখা-০৩-এর উপ-সচিব সুলেখা রাণী বসু কর্তৃক গত ২১ মার্চ স্বাক্ষরিত পত্রে এসব তথ্য জানা যায়।

এমতাবস্থায়, চলতি অর্থ বছরে (২০১৬-২০১৭) আর কোন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়/উচ্চ বিদ্যালয় জাতীয়করণ করা হবে না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!