1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

প্রতিবন্ধী শিশুদের প্রতি আবারো প্রধানমন্ত্রীর অসীম ভালোবাসা প্রদর্শন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭
  • ৯০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পহেলা বৈশাখের শুভেচ্ছা কার্ড তৈরিতে শিশুদের চিত্রকর্ম পছন্দ করার মাধ্যমে আবারো প্রতিবন্ধী শিশুদের প্রতি তাঁর অসীম স্নেহ ও ভালোবাসা প্রদর্শন করেছেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন আজ বাসসকে বলেন, ‘আগের অনুষ্ঠানগুলোর মতো শেখ হাসিনা বাংলা নববর্ষ ১৪২৪-এর শুভেচ্ছা কার্ডের জন্য প্রতিবন্ধী শিশুদের চিত্রকর্ম বাছাই করেছেন।’
তিনি বলেন, পহেলা বৈশাখের শুভেচ্ছা কার্ডের জন্য এবার প্রধানমন্ত্রী ৬ প্রতিবন্ধী শিশুর চিত্রকর্ম বাছাই করেছেন। এর মাধ্যমে তিনি প্রতিবন্ধী শিশুদের প্রতি আবারো তাঁর অসীম ভালোবাসা ও স্নেহের প্রমাণ দিলেন।
যাদের চিত্রকর্ম বাছাই করা হয়েছে তারা হচ্ছেন- ঢাকার দক্ষিণ কল্যাণপুরের নাঈমুল ইসলাম চৌধুরীর পুত্র আসহাব মুনিম চৌধুরী, কেরানীগঞ্জের মোহাম্মদ জসিম উদ্দিনের পুত্র ইব্রাহিম খলিল, বনানীর ডিওএইচএস-এর শাজাহান হাফিজের কন্যা ইসাবা হাফিজ, মোহাম্মদপুরের কাটাসুরের মোহাম্মদ আলীর পুত্র মো. রাহাত, গাজীপুরের কালিগঞ্জের আলমগীর হোসেনের কন্যা মোসাম্মত আবিদা সুলতানা (শান্তা) এবং সাতক্ষীরা সদর উপজেলার মধ্য কাতিয়া গ্রামের নিরাপদ দাসের কন্যা সুমা দাস।
উপ-প্রেস সচিব বলেন, ২০১০ সালের আগে প্রধানমন্ত্রী শুভেচ্ছা কার্ড তৈরির জন্য পেশাদার শিল্পীদের চিত্রকর্ম ব্যবহার করতেন। কিন্তু ২০১০ সালের ঈদুল আজহা থেকে তিনি প্রথম প্রতিবন্ধী শিশুদের চিত্রকর্ম দিয়ে তৈরি শুভেচ্ছা কার্ড পাঠানো শুরু করেন। তখন থেকেই তিনি ঈদ, নববর্ষ এবং ইংরেজী নববর্ষসহ বিভিন্ন উপলক্ষে শুভেচ্ছা কার্ড তৈরিতে প্রতিবন্ধী শিশুদের চিত্রকর্ম ব্যবহার করে আসছেন।
খোকন বলেন, প্রধানমন্ত্রী নিজেই এই ৬ প্রতিবন্ধী শিশুর চিত্রকর্ম পহেলা বৈশাখ ১৪২৪-এর শুভেচ্ছা কার্ডের জন্য বাছাই করেন। এ জন্য প্রত্যেক শিশুকে ১ লাখ টাকা করে দেয়া হবে।
ইসাবা হাফিজের মা শিরিন হাফিজ তার প্রতিক্রিয়া জানিয়ে বাসসকে বলেন, তাদের কন্যার চিত্রকর্ম প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে ব্যবহার হওয়ায় তিনি খুব আনন্দিত। তিনি বলেন, ‘আমাদের কন্যার চিত্রকর্ম শুভেচ্ছা কার্ডে ব্যবহার করায় আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।’
শিরিন হাফিজ বলেন, তার প্রতিবন্ধী কন্যা এ বছর স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম অংশ নেয়।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!