1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

প্রতিবন্ধিদের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখার জন্য সংসদ সদস্যদের প্রতি স্পিকারের আহবান

  • আপডেট হয়েছে : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী সমাজের শারীরিক ও মানসিকভাবে অক্ষম জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা ও তাদের অধিকার সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখার জন্য বিশ্বের সংসদ সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি গত কাল ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) উইন্ডি হলে সায়মা ওয়াজেদ হোসেনের সংগ্রহ ও সম্পাদনায় বিশেষভাবে প্রকাশিত সক্ষমদের সম্ভাবনায় পথচলা শীর্ষক আর্ট বুক অনন্য ছবি ইউনিক গ্লিমপেসের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
আর্ট পুস্তকের রঙিন রঙের মত রাঙিয়ে সারা পৃথিবীর সাথে একইভাবে রঙিন বিশ্ব বিনির্মাণে কাজ করে যাবেন প্রত্যয় ব্যাক্ত করে স্পিকার বলেন, ‘সমাজের শারীরিক ও মানসিকভাবে অক্ষম জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা ও তাদের অধিকার সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে সংসদ সদস্যগণ ভূমিকা পালন করতে পারেন।’
১৩৬তম আইপিইউ এসেম্বলির মত এমন একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে বিদেশীদের উপস্থিতিতে এমন একটি আর্ট পুস্তকের মোড়ক উন্মোচন এ কাজের প্রতি বিদেশীদের সংহতির বহিঃপ্রকাশ উল্লেখ করে তিনি এ ধরনের কাজে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরকে সহযোগিতার আহবান জানান।
অনুষ্ঠানে সায়মা ওয়াজেদ হোসেন চিত্র কর্মসংগ্রহের বিষয়ে বিস্তারিত বিবরণ দেন এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরকে যথাযথ সহযোগিতা প্রদান ও তাদের অধিকার আদায়ের লক্ষ্যে কিভাবে কাজ করে যাচ্ছেন তার অভিজ্ঞতা তুলে ধরেন।
যুক্তরাষ্ট্রের একজন লাইসেন্স প্রাপ্ত স্কুল সাইক্লোজিস্ট সায়মা ওয়াজেদ হোসেন বলেন, বিশেষভাবে সক্ষম সমাজের এ সকল ব্যক্তির জন্য আমাদের অনেক কিছুই করার রয়েছে। তাদের প্রতি সহযোগিতা ও সহমর্মিতা প্রকাশ মানবতার প্রতি দায়িত্ব পালন বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী এবং আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুনগং বক্তৃতা করেন। অন্যান্যের মধ্যে ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বি মিয়া, সংসদ সদস্যবৃন্দ এবং আইপিইউ সম্মেলনে আগত বিদেশী অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।
অনন্য ছবিতে দক্ষতা সম্পন্ন শিল্পীদের আঁকা আড়াই শতাধিক উজ্জল চিত্রকর্ম স্থান পেয়েছে। এই চিত্রকর্মগুলো সায়মা ওয়াজেদ হোসেনের অনবদ্য সংগ্রহ। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার অটিজম বিষয়ে চ্যাম্পিয়ন। বইটির প্রচ্ছদ একেছেন শিল্পী পশলা ও ধ্রুপদ। সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!