1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

পৌর কর্মচারীদের চাকরি জাতীয়করণের এক দফা দাবীতে গাইবান্ধায় অবস্থান কর্মসূচী ও সমাবেশ

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭
  • ৬২ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ বাংলাদেশ পৌর কমকর্তা-কর্মচারী এসোসিয়েশনের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পৌর কার্যালয় চত্বরে বুধবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচী ও সমাবেশ করে। গাইবান্ধা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পৌর কর্মচারী সংসদ অবস্থান কর্মসূচী ও সমাবেশের আয়োজন করে।

পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূরুর সভাপতিত্বে সমাবেশে গাইবান্ধা পৌর মেয়রের প্রতিনিধি হিসেবে দাবির প্রতি সমর্থন জানিয়ে প্যানেল মেয়র তানজিমুল ইসলাম পিটারসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী এবিএম সিদ্দিকুর রহমান, সহকারী প্রকৌশলী রেজাউল হক, বস্তি উন্নয়ন কর্মকর্তা- রবিউল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা বিপুল কুমার সাহা, পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের জেলা সভাপতি- নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিলন কুমার সরকার, পৌর কর্মচারী সংসদের সহ-সভাপতি- অমিতাভ চক্রবর্তী রিন্টু, সাধারণ সম্পাদক নূর হোসেন, আব্দুর রহিম আকন্দ, যুধিষ্ঠির চন্দ্র সরকার প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশের ৩২৬টি পৌরসভার মধ্যে প্রায় অধিকাংশ পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতাদি নিয়মিত পাচ্ছে না। ফলে ওই সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করে আসছে। বক্তারা অবিলম্বে পৌর কর্মকর্তা-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা প্রদানের এক দফা দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!