1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সাথে কেউ জড়িত হলে তারা রেহাই পাবে না : নাহিদ

  • আপডেট হয়েছে : রবিবার, ২ এপ্রিল, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

এইচএসসি ও সমমান পরীক্ষা সারাদেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সাথে কেউ জড়িত হলে তারা রেহাই পাবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না।
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা-২০১৭ শুরুর প্রথম দিনে আজ রোববার নুরুল ইসলাম নাহিদ রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন।
কেন্দ্র পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী হলের সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের সাথে কথা বলেন। পরীক্ষাথীরা তাঁকে জানান, এবার প্রশ্নপত্র ভাল হয়েছে এবং তারা ভালভাবে পরীক্ষা দিচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এবং কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষা-২০১৭ সুষ্ঠু, নকলমুক্ত ও সুন্দর পরিবেশে সম্পন্নের লক্ষ্যে সকল ব্যবস্থা নেয়া হয়েছে। সারাদেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
মন্ত্রী বলেন, বিজি প্রেসের খোলনলচে পাল্টে দেয়া হয়েছে। এখান থেকে প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ নেই। এখন কিছু শিক্ষক এর সাথে জড়িত হয়ে গেছে। কিছু অভিভাবক ফাঁস হওয়া প্রশ্ন খোঁজেন। তাঁরা তাদের ছেলেমেয়েদের পড়তে উৎসাহিত না করে এ পথে নিয়ে আসেন।
তিনি বলেন, স্মার্ট ফোন সঙ্গে রাখার কারণে আজ তিন শিক্ষককে সাময়িক বরখাস্তের নির্দেশ দেয়া হয়েছে। এরা হলেন- হাবিুল্লাহ বাহার কলেজের আব্দুর রশিদ এবং মহাখালী টিএন্ডটি মহিলা কলেজের নাঈমা নাসরিন ও মাহবুবুর রহমান।
এবার এইসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এদের মধ্যে ছাত্র সংখ্যা ৬ লাখ ৩৫ হাজার ৬৯৭ জন এবং ছাত্রী সংখ্যা ৫ লাখ ৪৭ হাজার ৯৮৯ জন। সারাদেশে মোট ২ হাজার ৪৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!