1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

নোবেল পুরস্কার গ্রহণ করলেন বব ডিলান

  • আপডেট হয়েছে : রবিবার, ২ এপ্রিল, ২০১৭
  • ৬৪ বার পড়া হয়েছে

বিখ্যাত মার্কিন সংগীতশিল্পী ও গীতিকার বব ডিলান অবশেষে নোবেল পুরস্কার গ্রহণ করেছেন। সুইডেনের রাজধানী স্টকহোমে এক রুদ্ধদ্বার অনুষ্ঠানে নোবেল পুরস্কার গ্রহণ করেন ডিলান। কবিতার জন্য এ বছরে সাহিত্য ক্যাটাগরিতে নোবেল পুরস্কার পেলেন তিনি। স্থানীয় গণমাধ্যম একথা জানায়।
সুইডেনের সরকারি সম্প্রচারক এসভিটিকে শনিবার বিকেলে ডিলানের নোবেল ডিপ্লোমা ও মেডেল গ্রহণ করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে অ্যাকাডেমি সদস্য হোরেন্স এঙ্গদাল বলেন, ‘হ্যাঁ’।
তিনি আর কোন মন্তব্য করেননি।
সুইডিশ একাডেমির অপর এক সদস্য বলেছেন, অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন হয়েছে। ডিলান চমৎকার ও সদয় মানুষ।
নোবেল পুরস্কার গ্রহণের পর স্টকহোমে দুটি কনসার্ট করার কথা রয়েছে ডিলানের।
নোবেল পুরস্কার গ্রহণ করতে ডিলান স্টকহোমে যাচ্ছেন বলে আগেই খবর প্রকাশিত হয়।
তবে অনুষ্ঠানের সময় ও স্থান গোপন রাখা হয়।
৭৫ বছর বয়সী ডিলান রীতি অনুযায়ী সাহিত্যে নোবেল পুরস্কার গ্রহণের এই অনুষ্ঠানে কোনো সরাসরি বক্তৃতা দেবেন না বলে একাডেমির পক্ষ থেকে জানানো হয়। পরবর্তী কোনো সময় ডিলান রেকর্ড করা নোবেল বক্তৃতা দেবেন বলে আশা করা হচ্ছে।
স্টকহোমে গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে যাননি তিনি। কেবল একটি বার্তা পাঠিয়েছিলেন।
ওই অনুষ্ঠানের তিন মাসেরও বেশি সময় পর নীরবতা ভেঙে নোবেল পুরস্কার গ্রহণ করলেন ডিলান।
নীরব থাকা প্রসঙ্গে ডিলান বলেন, নোবেল পাওয়ার খবরে তিনি ভাষা হারিয়ে ফেলেছিলেন। সে কারণেই এত দিন নীরব ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!