1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

নগর উন্নয়নে আরসিসি’র ১৭৩ কোটি টাকার প্রকল্প

  • আপডেট হয়েছে : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ১২০ বার পড়া হয়েছে

নাগরিক-বান্ধব ও টেকসই নগরায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন (আরসিসি) ১৭৩ কোটি টাকার একটি পরিকল্পনা গ্রহণ করেছে।
প্রকল্পের আওতায় সড়ক, ড্রেন, কালভার্ট নির্মাণের মতো অবকাঠামো উন্নয়নের কাজের মাধ্যমে বিদ্যমান বিভিন্ন সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে।
আরসিসি-র প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, আমরা নগরীর যানজট নিরসনে ১৩২ কিলোমিটারের বেশি নতুন সড়ক নির্মাণ ও বিদ্যমান সড়ক প্রশস্থ করব। এছাড়া জলাবদ্ধতা নিরসনে প্রকল্পের আওতায় ৪৯ কিলোমিটারের বেশি পাকা ড্রেনেজ নির্মাণ করা হবে।
এছাড়া পথচারিদের চলাচলের জন্য সাড়ে ১৯ কিলোমিটার ফুটপাথ করা হবে এবং নগরীর ৩০ টি ওয়ার্ডে সড়কের পাশে দেয়াল নির্মাণ করা হবে।
প্রকল্পের আওতায় নগরীর কেন্দ্রস্থলে ও অন্যান্য সড়কে ময়লা ফেলার ব্যবস্থা, ৪ কিলোমিটারের বেশি সড়কে বাতির ব্যবস্থা করা হবে। এছাড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে নগরীর ৪ দশমিক ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে রেল স্টেশনের উন্নয়ন করা হবে বলে প্রধান প্রকৌশলী জানান।
অধ্যাপক শিরিন সুফিয়া খানম উন্নয়ন প্রকল্প সম্পর্কে বলেন, নগরীকে পরিকল্পিতবাবে গড়ে তোলার পাশাপাশি পরিবেশবান্ধব করে তুলতেও পদক্ষেপ নেয়া উচিত। প্রতিবছর নগরীতে লোকসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় নগর পরিবেশের অস্বাভাবিক পরিস্থিতি সামলাতে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে হবে।
সিটি কর্পোরেশনের আর্থিক কাঠামো পুনর্গঠন, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব, নাগরিকদের অংশগ্রহণ, দরিদ্র জনগোষ্ঠি, নারী-পুরুষের অংশগ্রহণের মাধ্যমে বাসাবাড়ির বর্জ্য, মেডিকেল বজ্য, খাদ্য ও পানি নিরাপত্তার মত পরিবেশগত স্বাস্থ্য নিশ্চিত করতে হবে এবং এতে দারিদ্র বিমোচনকে প্রাধান্য দিতে হবে। সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!