1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

ধোনিকে অধিনায়কত্ব থেকে সরানো ঠিক হয়নি : আজহারউদ্দিন

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭
  • ৬৯ বার পড়া হয়েছে

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের দল রাইজিং পুনের সুপারজায়ান্টের অধিনায়কত্ব থেকে মহেন্দ্র সিং ধোনিকে সরিয়ে দেয়া ঠিক হয়নি বলে মনে করেন দেশটির আরেক সাবেক দলপতি মোহাম্মদ আজহারউদ্দিন। ধোনির অধিনায়কের প্রশংসা করে আজহার বলেন, ‘ধোনিকে অধিনায়কত্বের পদ থেকে এভাবে সরিয়ে দেয়া অসম্মানজনক। তার অধিনায়কত্বের রেকর্ড ও সাফল্যের ব্যাপারে আমরা সবাই জানি। সে অন্যতম সেরা অধিনায়ক।’
গেল বছর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজে হঠাৎ করেই দলের অধিনায়কত্ব ছাড়েন ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ধোনি। তার জায়গায় টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব পান টেস্ট দলপতি বিরাট কোহলি।
জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেয়ার পর ধোনির অধিনায়কত্ব দেখার একটি সুযোগই ছিলো ভক্তদের সামনে। আর সেটি হলো আইপিএল। তাই আইপিএলে দশম আসরটি নিয়ে স্বপ্ন দেখছিলো ধোনির ভক্তরা। তবে আসর শুরুর আগেই হঠাৎ করে পুনের অধিনায়কত্ব থেকে ধোনিকে সরিয়ে দেয়া হয়। তার জায়গায় দলের দায়িত্ব পান অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।
ধোনির জায়গায় স্মিথকে অধিনায়কত্ব দেয়ার ব্যাপারে পুনের ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ‘অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ায় ধোনিরও কোনও বিরূপ মত নেই। তার সাথে আলাপ-আলোচনা করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। অধিনায়কের পদ ছেড়ে দিতে কোন সমস্যা ছিলো না তার।’
তবে ধোনিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়াটা পছন্দ হয়নি আজহারউদ্দিনের। তিনি বলেন, ‘ধোনির বিপক্ষে এমন সিদ্ধান্ত অসম্মানজনক। ৮-৯ বছরের অধিনায়কত্বের জীবনে সবধরনের ট্রফি জিতেছে ধোনি। ফ্র্যাঞ্চাইজিরা বোধ হয় ধোনির ক্ষমতা জানে না। প্রথমে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া এরপর তাকে অসম্মান করা ঠিক হয়নি।’
অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে দিলেও ধোনির ব্যাটিং-এ কোন প্রভাব পড়বে না বলে মনে করেন আজহারউদ্দিন, ‘নিজের দায়িত্ব সম্পর্কে ধোনি সর্বদাই সজাগ। ব্যাটিং-উইকেট কিপিং-অধিনায়কত্ব, সবকিছুই দায়িত্ব নিয়ে এতোদিন ভালোভাবে সম্পন্ন করেছেন ধোনি। তবে এভাবে ধোনিকে সরিয়ে ফেলাটা, সঠিক ছিলো না। এমন সিদ্ধান্তে ধোনির মানসিকতায় কোন প্রভাব পড়বে না। কারণ সে বেশ বুদ্ধিমান খেলোয়াড়। তার ধৈর্য্য ও সবকিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা অনেক বেশি। তাই আগের মতোই ব্যাটিং-উইকেট কিপিং-এর দায়িত্বটা ভালোভাবেই পালন করবে ধোনি।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!