1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ধারাবাহিকে আপাতত কাজ করতে চান না তানজিন তিশা - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

ধারাবাহিকে আপাতত কাজ করতে চান না তানজিন তিশা

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭
  • ৭৮ বার পড়া হয়েছে

মডেল অভিনেত্রী তানজিন তিশা। মাঝে মধ্যে নাটকেও দেখা যায় তাকে। তাও খণ্ড নাটকে। গেল বছরে একটি ধারাবাহিকে কাজ করলেও এখন তাতেও আর উপস্থিতি নেই তানজিন তিশার। আর ধারাবাহিক নাটকে কাজ আপাতত করতে চানও না তিনি।
তানজিন তিশা বলেন, খণ্ড নাটকের কাজ নিয়মিত করছি। সে সঙ্গে প্রায়ই বিজ্ঞাপনের শুটিংয়ে দেশের বাইরে থাকতে হয়। ফলে ধারাবাহিকে সময় দেয়াটা কঠিন ব্যাপার। যে কারণে আপাতত কোনো ধারাবাহিকে কাজ করছি না।
এদিকে এ বছরের শুরুর দিকে একটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। ‘জলের শরীর’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পহেলা বৈশাখে সিডি চয়েজের ব্যানারে প্রকাশ হয়েছে। এতে তিশাকে নতুনরূপে আবিষ্কার করেছেন দর্শক। শুধু তাই নয়, বেশ সাড়াও পেয়েছেন বলে জানিয়েছেন এই মডেল অভিনেত্রী।
তিশা অারো বলেন, এর আগে কয়েকটি প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু সেসবের মাঝে কোনো গল্প খুঁজে পাইনি। জলের শরীরের গল্প শুনেছি। স্ক্রিপ্টটি পড়েছি। এত ভালো লেগেছে যা বলার বাইরে ছিল। তাই কাজটি করার সম্মতি জানিয়েছিলাম। পহেলা বৈশাখে এটি মুক্তি পেয়েছে। মুক্তির আগেই মনে হয়েছে বেশ পজিটিভ রেসপন্স পাবো। আর সেটাই সত্যি হলো। এত সাড়া পেয়েছি যা সত্যিই আমাকে মুগ্ধ করেছে।
সঞ্জয় সমাদ্দারের চিত্রনাট্য ও পরিচালনায় স্বল্পদৈর্ঘ্যের এ চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন শম্পা রেজা, শিবলী, জোভান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft