1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান

দ. কোরিয়ার সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭
  • ৭৪ বার পড়া হয়েছে

দক্ষিণ কোরিয়া দেশে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রটি ৮শ’ কিলোমিটার দূরের কোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ফলে এ ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর কোরিয়ার যেকোন স্থানে আঘাত হানা সম্ভব। বৃহস্পতিবার বার্তা সংস্থা ইয়োনহাপ একথা জানায়।
পরীক্ষা চালানো উত্তর কোরিয়ার নিজস্ব ক্ষেপণাস্ত্র জাপান সাগরে আঘাত হানার একদিন পর দক্ষিণ কোরিয়া পাল্টা এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকের প্রাক্কালে ক্ষমতার জানান দিতেই উত্তর কোরিয়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় বলে বিশ্লেষকরা ধারণা করছেন। এ দুই প্রেসিডেন্টের মধ্যে আলোচ্য সূচির প্রধান বিষয় হচ্ছে পিয়ংইয়ংয়ের জোরদার করা পারমাণবিক কর্মসূচি।
দক্ষিণ কোরিয়া আমেরিকার নিরাপত্তা বলয়ের মধ্যেই আছে এবং তাদের দেশে হাজার হাজার মার্কিন সৈন্য রয়েছে।
উচ্চ পর্যায়ের একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ইয়োনহাপের খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র ৮শ’ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। উত্তর কোরিয়াকে মোকাবেলায় এটিকে কাজে লাগানো যেতে পারে।
ওই কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ‘এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে।’
তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা এ ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!