1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

দেশ বিক্রির কথা যারা বলে তারা অর্বাচীন

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ৬৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিনিয়োগের আহবান জানিয়ে ভারতীয় বিনিয়োগকারীদের বলেছেন, আমাদের কোনো শত্রু নেই। আমাদের শত্রু দারিদ্র। আসুন এই অভিন্ন শত্রুর বিরুদ্ধে লড়াই করি।

তিনি বলেন, যারা দেশ বিক্রির কথা বলছেন, তাদের অন্য উদ্দেশ্য রয়েছে, তারা অর্বাচীন। সোমবার নয়াদিল্লির তাজ হোটেলে প্রধানমন্ত্রীর ভারত সফরের সন্মানে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রী একই সঙ্গে ভারতের কোন কোন খাতে বিনিয়োগ করা যায় তা চিহ্নিত করতে বাংলাদেশি ব্যবসায়ীদেরকেও আহবান জানিয়ে তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে সব সমস্যার সমাধান করা হবে।

তিস্তা চুক্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মমতা বন্দোপাধ্যায় এ নিয়ে নেতিবাচক দেখালেও বা তিনি কি করবেন তা জানিনা তবে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির এব্যাপারে দেওয়া আশ্বাসের ওপর আস্থা রাখছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী বলেন, মমতার সঙ্গে তিস্তা চুক্তি নিয়ে কথা হয়েছে, পানি না পেলেও বিদ্যুত তো পেলাম। কিছুতো পেলাম। তবে তিস্তা চুক্তি সই হলে দুই প্রতিবেশি দেশের সম্পর্ক রুপান্তরের নতুন পর্যায় অতিক্রম করবে।

সভায় এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমেদ দুদেশের মধ্যেকার বাণিজ্য বৃদ্ধিতে শুল্ক ও অশুল্কসহ বিভিন্ন বাধা অপসারণে একটি টাস্কফোর্স গঠনের আহবান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!