1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

দিল্লীকে হারিয়ে দুইয়ে হায়দ্রাবাদ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭
  • ১৪৯ বার পড়া হয়েছে

দিল্লি ডেয়ার ডেভিলসকে ১৫ রানে হারিয়ে লিগ টেবিলে দুই নম্বরে উঠে এল সানরাইজার্স হায়দরাবাদ।  প্রথমে ব্যাট করে দিল্লি ২০ ওভারে ১৯১/৪ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ১৭৬/৫ অবস্থায় শেষ করে দিল্লি। এদিন ঘরের মাঠে টসে জিতে ব্যাটিং নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে অধিনায়ক ডেভিড ওয়ার্নার (৪ রান) ম্যাচের দ্বিতীয় ওভারেই ক্রিস মোরিসের বলে ফিরে যান। তবে দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসনকে সঙ্গী করে অনবদ্য ইনিংস খেলেন শিখর ধাওয়ান। তিনি করেন ৫০ বলে ৭০ রান।

তবে এই আইপিএলে প্রথমবার খেলতে নামা নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন মাঠে নেমেই বিস্ফোরক ইনিংস খেলেন। তিনি ৫১ বলে ৮৯ রান করেন। এদিন শেষদিকে নেমে যুবরাজ সিং (৩) রান পাননি। মোয়েস এনরিকেস (১২ রান) ও দীপক হুডা (৯ রান) অপরাজিত থেকে দলের রান ২০ ওভার শেষে ১৯১/৪-এ পৌঁছে দেন। জবাবে ব্যাট করতে নেমে দিল্লি শুরুতেই স্যাম বিলিংসের উইকেট হারায়। এরপরে করুণ নায়ার (৩৩ রান) ও সঞ্জু স্যামসন (৪২ রান) পার্টনারশিপ গড়ে তোলেন। করুণ নায়ার আউট হওয়ার পরে দিল্লির অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান ঋষভ পান্থ (০ রান) প্রথম বলেই যুবরাজ সিংয়ের বলে আউট হয়ে ফেরেন।

এই অবস্থায় ১৯২ রানের টার্গেট ছুঁয়ে ফেলা দিল্লির পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। শেষদিকে শ্রেয়স আইয়ার (৫০ অপরাজিত) ও অ্যাঞ্জেলো ম্যাথিউস (৩১ রান) পার্টনারশিপ গড়ে ম্যাচ জেতানোর চেষ্টা করলেও তা পুরোপুরি কাজে আসেনি। ফলে টার্গেটের কাছাকাছি গিয়েও ১৫ রানে ম্যাচ হারতে হল দিল্লিকে।

এই ম্যাচে জিতে ৬ ম্যাচের মধ্যে ৪টি জিতল সানরাইজার্স হায়দ্রাবাদ। এদিকে জাহির খানের দিল্লি ডেয়ারডেভিলস পাঁচ ম্যাচ খেলে ২টিতে জয় পেয়ে আটকে রইল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!