1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া পলাশবাড়ীর ঠুটিয়াপাকুর বাজারের দানকৃত জমি দখলমুক্ত করে বাজার স্থাপনের দাবি গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার

দারিদ্র্য ও বেকারত্ব নিরসনে বিমসটেককে আরো গতিশীল করার আহবান

  • আপডেট হয়েছে : রবিবার, ২ এপ্রিল, ২০১৭
  • ৬৫ বার পড়া হয়েছে

নয়াদিল্লীতে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সম্মেলনে ‘বে অব বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টি সেকটোরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক)’ কার্যক্রমকে আরো গতিশীল করার আহবান জানানো হয়েছে।
বিমসটেকের সদস্য দেশগুলো এ আহবান জানিয়েছে। বিমসটেকের সদস্য দেশগুলোর বেকারত্ব ঘুচানো ও দারিদ্রতা নিরসনে এর সদস্য সকল দেশেরই সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের মধ্যদিয়ে বিমসটেক’কে গতিশীল করার প্রয়োজনীয়তার ওপর বিমসটেকভুক্ত দেশগুলো গুরুত্ব দিয়েছে।
এবারের (২০১৭) বিশ্ব বাণিজ্য সম্মেলনে অংশ গ্রহণকারী বিমসটেকের সকল সদস্যই কাঙ্খিত লক্ষ্য অর্জনে কার্যকর সহযোগিতা ও অংশীদারত্বের ব্যাপারেও গুরুত্ব আরোপ করে।
সম্মেলনে বিমসটেক সদস্য দেশগুলো তাদের জনগণের স্বাধীন চলাচল নিশ্চিত করতে ‘বিমসটেক ট্রাভেল স্টিকার’ প্রচলনের পাশপাশি সদস্য দেশগুলো থেকে পণ্য আমদানির ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে শতকরা ৫০ ভাগ ডিসকাউন্ট দেওয়ার বিষয়েও প্রস্তাব করেন।
নয়াদিল্লীতে দু’দিব্যাপি অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সম্মেলনে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন উপ-রাষ্ট্রপতি ডিক চেনি । সম্মেলনে বিভিন্ন দেশের মন্ত্রীগণ উপস্থিত ছিলেন।
‘বিমসটেক সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বিশ্বায়ন’- এ প্রতিপাদ্য বিষয় নিয়ে এবারের বিশ্ব বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় বলে আজ রোববার এফবিসিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে জানানো হয়েছে, দু’দিনের এ সম্মেলনে ‘বিশ্ব অংশীদারত্বে বিমসটেক’ শীর্ষক সেশনে নির্ধারিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমদ।
এই সেশনে শ্রীলংকার গৃহায়ন ও নির্মাণ মন্ত্রী সাজিত প্রেমাদাসাও অংশ নেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!